প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৩ ১৫:১৫ পিএম
প্রথমবারের মত একসঙ্গে গানে কণ্ঠ দিলেন পিজিত মহাজন ও ক্ষুদে গানরাজ খ্যাত অন্যন্যা আচার্য্য। তারা গেয়েছেন একটি বিদ্যালয়ের থিম সং। এ গানের কথা লিখেছেন হুমায়ুন চৌধুরী। সুর, সংগীত করেছেন রপতনু রুপু।
পিজিত জানান, এ গানটি প্রকাশিত হবে পিজিত মহাজনে অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে। গানটি শোনা যাবে আগামী ১৭ জানুয়ারি।
গানটি নিয়ে পিজিত বলেন, ‘বিদ্যালয়কে নিয়ে গান করাটা ইউনিক মনে হয়েছে। সেইসঙ্গে বিশেষ কাজও। রাজানগর আর এ বি এম উচ্চ বিদ্যালয়কে নিয়ে গেয়েছি গানটি। এ বিদ্যালয়ে আমার সংগীতের শুরু হয়েছে। সেখানকার প্রাক্তন ছাত্রছাত্রীদের পূর্মিলনী উপলক্ষে এই গানের আয়োজন। আমার আনন্দটা সত্যি অন্যরকম।’
গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি এর ভিডিও নির্মাণও করেছেন পিজিত।