× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসছে জেনিফারের নতুন অ্যালবাম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৩ ১৩:২৮ পিএম

আসছে জেনিফারের নতুন অ্যালবাম

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা জেনিফার লোপেজ। যার পপগান ও নৃত্যের ভক্ত বিশ্বজুড়ে। ভক্তদের কথা মাথায় রেখে প্রতিবছরই অ্যালবাম প্রকাশের চেষ্টা করেন তিনি। ধারাবাহিকতায় ২০২২ সালে তার ‘ম্যারি মি’ শিরোনামে একটি অ্যালবাম বের হয়। ১২টি গান নিয়ে নির্মিত অ্যালবামটি বছরজুড়েই ছিল আলোচনায়। 

এ বছরও মুক্তি পাবে তার নতুন আরেকটি অ্যালবাম। সম্প্রতি নিজের নতুন অ্যালবাম ‘দিস ইজ মি নাউ’ নিয়ে ‘দ্য হলিউড রিপোর্টার’ পত্রিকায় সাক্ষাৎকার দেন মার্কিন এ পপ গায়িকা। জেনিফার মতে, এবারের অ্যালবামটিও ভক্তদের মাঝে সাড়া ফেলবে বলে। 

তিনি বলেন, ‘আমি আমার প্রতিটি কাজই মন দিয়ে করি। আর গানের বিষয়টি তো আমার কাছে সবচেয়ে আলাদা। কারণ সংগীত আমাকে বিশ্বব্যাপী পরিচিত করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। তাই নতুন কোনো অ্যালবাম করার সময় আমি আমার সেরাটি দেওয়ার চেষ্টা করি। ইতোমধ্যেই অ্যালবামের কাজ শুরু হয়ে গেছে।’

এ সময় জেনিফার নিজের নতুন অ্যালবামের নাম ও গানের সংখ্যা নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘আমার নতুন এ অ্যালবামের নাম ‘দিস ইজ মি নাউ’। যেখানে ১৩টি গান রয়েছে। প্রতিটি গানই আমার পছন্দের। গানগুলো মিউজিক ভিডিওর মাধ্যমে অ্যালবাম আকারে বাজারে মুক্তি দেওয়া হবে। এ বছরই এগুলো মুক্তি পাবে।’

তবে এ বছর কবে নাগাদ অ্যালবামটি বাজারে আসবে সে বিষয়ে কিছু জানাননি ‘অন দ্য ফ্লোরখ্যাত’ এ পপতারকা।

‘দিস ইজ মি নাউ’ অ্যালবামটি জেনিফার লোপেজের নবম স্টুডিও অ্যালবাম। ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘দিস ইজ মি দেন’-এর সিক্যুয়াল হতে যাচ্ছে এটি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা