× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘মেঘনা কন্যা’ হয়ে বছর শুরু করলেন ববি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৩ ১৩:০৮ পিএম

আপডেট : ১১ জানুয়ারি ২০২৩ ১৩:৩৪ পিএম

‘মেঘনা কন্যা’ হয়ে বছর শুরু করলেন ববি

সম্প্রতি একটি সিনেমায় আইটেম গানে পারফর্ম করে আলোচনায় এসেছেন তিনি। তবে অনেকদিন হয় নায়িকা হিসেবে বড় পর্দায় দেখা মেলেনি তার। মুক্তির অপেক্ষায় দু-একটি সিনেমা থাকলেও সেগুলো কবে আসবে তা নিশ্চিত নয়। এরই মধ্যে নতুন বছর শুরু করলেন চিত্রনায়িকা ববি। তবে বছরের শুরুতেই নতুন সিনেমায় যুক্ত হওয়ার সুসংবাদ দিলেন এ নায়িকা। সিনেমার নাম ‘মেঘনা কন্যা’।

গ্রাম আর শহরের দুই নারীর শেকল ভাঙার গল্প নিয়ে এ সিনেমাটি নির্মাণ করবেন ফুয়াদ চৌধুরী। 

পরিচালক জানান, আজ বুধবার রাজধানীর অভিজাত ক্লাবে সিনেমাটির মহরত হবে। সেখানে এস জে মোশন পিকচার্স প্রযোজিত সিনেমাটি নিয়ে বিস্তারিত জানানো হবে। তিনি বলেন, ‘গল্প ও চরিত্রের প্রয়োজনেই ববিকে এই সিনেমায় চুক্তিবদ্ধ করা হয়েছে। এখানে একজন সংগ্রামী নারীর চরিত্রে হাজির হবেন ববি, যে চরিত্রটি সমাজে নারীদের প্রেরণা পেতে সাহস জোগাবে।’

ববিও ছবিটি নিয়ে খুব আশাবাদী। তিনি বলেন, ‘ভালো লাগছে ভিন্ন ভাবনার একটি সিনেমায় যুক্ত হয়ে। মহরতে ছবি ও চরিত্রের ব্যাপারে বিস্তারিত বলব। আপাতত ভালোবাসা চাই সবার।’ 

সিনেমাটিতে ববি ছাড়াও অভিনয় করবেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদের মতো দাপুটে অভিনেতারা। 

বর্তমানে ববি অভিনীত মুক্তির অপেক্ষায় ও নির্মাণাধীন রয়েছে, ‘ময়ূরাক্ষী’, ‘পাপ’, ‘এবার তোরা মানুষ হ’ নামের সিনেমাগুলো।

আর দীর্ঘদিনের বিরতি পেরিয়ে ১৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে ফিরছেন ববি। আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী অভিনীত ‘মিশন এক্সট্রিম’ সিনেমার দ্বিতীয় কিস্তি ‘ব্ল্যাক ওয়ার’ ছবিতে আইটেম গার্ল হিসেবে ঝলক দেখাবেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা