× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার ফ্লোরিডায় গাইবেন অপূর্ব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ১৭:২৪ পিএম

এবার ফ্লোরিডায় গাইবেন অপূর্ব

অভিনয়ে জনপ্রিয়তা, গানে নতুন পরিচয়Ñ দুই অঙ্গনেই নিজের দক্ষতার ছাপ রাখছেন জিয়াউল ফারুক অপূর্ব। ছোটপর্দার পরিচিত মুখ হিসেবে দীর্ঘদিন ধরে দর্শকের ভালোবাসা পেয়ে আসছেন তিনি। রোমান্টিক ও আবেগঘন চরিত্রে তার অভিনয় বরাবরই আলাদা করে নজর কেড়েছে।

তবে অভিনয়ের বাইরেও গানের প্রতি রয়েছে তার বিশেষ ভালোবাসা। সেই ভালোবাসা থেকেই এবার গানের মঞ্চেও নিজের উপস্থিতি জানান দিচ্ছেন এই তারকা। নিউইয়র্কে প্রথম একক কনসার্টে প্রশংসা পাওয়ার পর এবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গান শোনাতে যাচ্ছেন অপূর্ব।

আগামী ১৩ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের টাম্পা শহরে অনুষ্ঠিত হবে সপ্তম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট। উৎসবের দ্বিতীয় দিনে মঞ্চে উঠবেন অপূর্ব। সেখানে গান ও গল্পের আয়োজনে প্রবাসী দর্শক-শ্রোতাদের সঙ্গে সময় কাটাবেন তিনি। সম্প্রতি এক ভিডিও বার্তায় ফ্লোরিডায় যাওয়ার খবর জানিয়ে অপূর্ব বলেন, ‘নিউইয়র্কের পর এবার গান শোনাতে আসছি ফ্লোরিডায়। গান আর গল্প নিয়ে দেখা হবে সবার সঙ্গে।’

এর আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথম একক কনসার্টে গান পরিবেশন করেন অপূর্ব। সেখানে দর্শক-শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পান তিনি। তার পরিবেশনা ঘিরে প্রবাসী বাঙালিদের আগ্রহ ও উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো। সেই আয়োজনের সাফল্যের পর যুক্তরাষ্ট্রের আরও ১২টি শহর থেকে গান গাওয়ার আমন্ত্রণ পেয়েছেন এই অভিনেতা-গায়ক।

ফ্লোরিডার আয়োজনকে সেই ধারাবাহিকতারই অংশ হিসেবে দেখা হচ্ছে। অভিনয়ের পাশাপাশি গানের প্রতি নিজের ভালো লাগাকে দর্শকের সামনে তুলে ধরার সুযোগ পাচ্ছেন অপূর্ব। তার এই নতুন যাত্রায় যুক্তরাষ্ট্রপ্রবাসী বাঙালিদের আগ্রহও বাড়ছে। সব মিলিয়ে আগামী ১৩ ডিসেম্বর টাম্পার মঞ্চে গান ও গল্পের আয়োজনে প্রবাসীদের সঙ্গে এক বিশেষ সময় কাটানোর অপেক্ষায় রয়েছেন এই তারকা।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা