× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিস ইউনিভার্স বাংলাদেশ হলেন সামিরা খান মাহি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬ ১২:৫০ পিএম

মিস ইউনিভার্স বাংলাদেশ হলেন সামিরা খান মাহি

‘বাবা-মা আমাকে বলেছেন, যাও, বিশ্ব জয় করে আসো।’ পরিবারের কাছ থেকে পাওয়া এই অনুপ্রেরণাই এখন সামিরা খান মাহির এগিয়ে চলার সবচেয়ে বড় শক্তি। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জয়ের পর এবার তার চোখ আন্তর্জাতিক মঞ্চে। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে দেশের জন্য সম্মান বয়ে আনতে চান তিনি। আত্মবিশ্বাসী মাহির বিশ্বাস, তার এই জয় হবে পুরো বাংলাদেশের জয়।

শনিবার (৭ নভেম্বর) রাতে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হয় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর বিজয়ীর নাম। প্রতিযোগিতার সেরা নির্বাচিত হন সামিরা খান মাহি। এই জয়ের সুবাদে আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন তিনি।

বিজয়ী হওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মাহি বলেন, ‘বাবা-মা আমাকে বলেছে, যাও, বিশ্ব জয় করে আসো। সবার কাছে দোয়া চাই, যেন আমি বিশ্ব জয় করে ফিরতে পারি, বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি। আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে।’

মাহির কথায় স্পষ্ট, এই অর্জনকে তিনি কেবল ব্যক্তিগত সাফল্য হিসেবে দেখছেন না। বরং আন্তর্জাতিক অঙ্গনে দেশের পরিচিতি ও মর্যাদা তুলে ধরার দায়িত্ব হিসেবেই নিয়েছেন। পরিবারের অনুপ্রেরণা আর নিজের আত্মবিশ্বাসকে সঙ্গী করে এবার বিশ্বমঞ্চের প্রস্তুতি নিতে চান তিনি।

ছোট পর্দায় অভিনয়ের সুবাদে আগে থেকেই পরিচিত সামিরা খান মাহি। তবে এবার অভিনয়ের পরিচয়ের বাইরে নতুন এক পরিচয়ে নিজেকে তুলে ধরার সুযোগ এসেছে তার সামনে। দেশের প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর আন্তর্জাতিক মঞ্চে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তাকে।

সেই প্রতিযোগিতায় বাংলাদেশের পতাকা উঁচুতে তুলে ধরাই এখন মাহির প্রধান লক্ষ্য। তার এই স্বপ্ন পূরণে শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি দেশের মানুষের দোয়া ও সমর্থনও প্রত্যাশা করছেন তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা