× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬ ১০:৪০ এএম

চিত্রনায়িকা পরীমনি। ছবি: ফেসবুক থেকে

চিত্রনায়িকা পরীমনি। ছবি: ফেসবুক থেকে

সাংবাদিককে হেনস্তা, অশালীন ভাষায় গালাগাল ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ এবং জাতীয় সংগীত নিয়ে আপত্তিকর পোস্টের ঘটনায় চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এ নোটিশ পাঠান। একই নোটিশ দেওয়া হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককেও।

নোটিশে আগামী সাত দিনের মধ্যে আদালত প্রাঙ্গণে সংঘটিত ঘটনার জন্য পরীমনিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অশালীন বক্তব্য, হুমকি ও কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

নোটিশে অভিযোগ করা হয়, গত ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে পরীমনি ও তার নিরাপত্তাকর্মীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের মুঠোফোন কেড়ে নেওয়া এবং তার ভিডিও ধারণের ট্রাইপড ভাঙচুরের অভিযোগও করা হয়েছে।

এ ছাড়া আদালত থেকে বের হওয়ার পর রবিউল হোসাইনকে অশালীন ভাষায় গালাগাল ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে পরীমনির বিরুদ্ধে। ওই ঘটনায় কয়েকজন সাংবাদিক ও এক বিচারপ্রার্থী আহত হন বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, গত ৬ নভেম্বর পরীমনির ভেরিফায়েড ফেসবুক পেজে জাতীয় সংগীত ব্যবহার করে আপত্তিকর ভাষায় পোস্ট দেওয়ার বিষয়টিও নোটিশে তুলে ধরা হয়েছে।

আইনজীবী নোটিশে দণ্ডবিধির ৫০৩, ৫০৪, ৫০৬, ৪৯৯ ও ৫০০ ধারাসহ জাতীয় সংগীত অবমাননাসংক্রান্ত আইনের বিধান উল্লেখ করেছেন। পাশাপাশি সাত দিনের মধ্যে পরীমনিকে শোকজ করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নিতে শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা