× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামের সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পড়লেন পরীমনি

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ১৯:১২ পিএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬ ১৯:৫৬ পিএম

পরীমনি।

পরীমনি।

ঢাকায় এক সাংবাদিককে প্রকাশ্যে গালাগাল ও অপদস্থ করার ঘটনার প্রতিবাদে চট্টগ্রামের সাংবাদিকদের ক্ষোভের মুখে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে চিত্রনায়িকা পরীমনিকে বাদ দিয়েছেন আয়োজকরা। আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামে অনুষ্ঠেয় এ আয়োজনে তার অংশ নেওয়ার কথা ছিল।

আয়োজকরা শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে পরীমনির ছবি বাদ দিয়ে অনুষ্ঠানের নতুন পোস্টারও প্রকাশ করা হয়েছে।


জানা গেছে, সম্প্রতি পরীমনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে সিএফভিএ আয়োজিত অনুষ্ঠানের একটি পোস্টার প্রকাশ করে লেখেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম’। পোস্টারে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে তার ছবি ছিল।

চট্টগ্রামের খুলশী থানাধীন একটি কমিউনিটি সেন্টারে ২৮ নভেম্বর অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে। এতে পরীমনির অংশ নেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানান চট্টগ্রামে কর্মরত সাংবাদিকরা। একজন সাংবাদিককে অপদস্থ করার ঘটনার পর তাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর প্রতিবাদে কয়েকটি সাংবাদিক সংগঠন আয়োজনটি বর্জন ও প্রতিহতের ঘোষণা দেয়। এর পরিপ্রেক্ষিতে আয়োজকরা অনুষ্ঠান থেকে পরীমনিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন।

অনুষ্ঠানের আয়োজক কমিটির একজন সদস্য বলেন, ঢাকা আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার অনেক আগেই শিল্পীর সঙ্গে তাদের চুক্তি হয়েছিল।

আয়োজকরা জানান, ওই ঘটনার ১৭ দিন আগে পরীমনির সঙ্গে চুক্তি হয়। তবে গণমাধ্যমকর্মীকে অসম্মান করার কারণে এবং চট্টগ্রামের সর্বস্তরের সাংবাদিকদের প্রতিবাদের মুখে আয়োজক কমিটি তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা