× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চরিত্রে বৈচিত্র্যে চান জীম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ১২:৫৫ পিএম

চরিত্রে বৈচিত্র্যে চান জীম

শৈশব থেকেই অভিনয়ের প্রতি ভালোবাসা। একসময় শাবানা ও শাবনূরের সিনেমা দেখে অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন পূরণের পথে হাঁটতে গিয়ে মাঝখানে পড়াশোনার কারণে বিরতি নিতে হলেও অভিনয়ের টান হারাননি মাফতুহা জান্নাত জীম। শিশুশিল্পী হিসেবে বিজ্ঞাপনে কাজের পর অনম বিশ্বাসের ‘দেবী’ সিনেমায় অভিনয়ের সুযোগ পান তিনি। দীর্ঘ বিরতি শেষে ২০২৩ সালে নাটকে ফেরেন। এরপর ধীরে ধীরে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের নজর কাড়ছেন এই তরুণ অভিনেত্রী।

বাবু সিদ্দিকীর পরিচালনায় ‘সিক্রেট গার্লফ্রেন্ড’ ছিল জীমের প্রথম নাটক। সামাজিক মাধ্যমে পরিচালকের সঙ্গে পরিচয়ের সূত্র ধরেই অভিনয়ের সুযোগ পান তিনি। তবে অভিনয়জীবনে তার জন্য বিশেষ মোড় ঘুরিয়ে দেয় মাবরুর রশিদ বান্নাহর ‘যত্ন’। নাটকটির ইরা চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পান। এখনও অনেকে তাকে ইরা নামেই ডাকেন। এরপর আরশ খানের সঙ্গে ‘দোষটা কার?’ নাটকেও অভিনয়ের প্রশংসা পান তিনি।

সম্প্রতি ‘বিষপাখি’, ‘পেট্রোল’ ও ‘আহা একি মায়া’ নাটক দিয়ে আলোচনায় রয়েছেন জীম। তিনটি নাটকেই ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। বিষপাখিতে ভিকি জাহেদের পরিচালনায় চ্যালেঞ্জিং চরিত্রে কাজের অভিজ্ঞতা হয়েছে তার। পেট্রোল নাটকে জোনায়েদ বোগদাদীর সঙ্গে এবং আহা একি মায়াতে আরশ খানের বিপরীতে অভিনয় করেছেন। জীমের মতে, গল্পের বৈচিত্র্য ও চরিত্রের স্বাভাবিক উপস্থাপন দর্শকের ভালো লাগার অন্যতম কারণ।

অভিনয়ের পাশাপাশি নাট্যকলায় পড়াশোনা করছেন জীম। তার মতে, এই শিক্ষা চরিত্রের মনস্তত্ত্ব বোঝা, সংলাপ, বাচনভঙ্গি ও শরীরী ভাষা প্রকাশে সাহায্য করছে। তবে নতুনদের জন্য অভিনয়ের সুযোগ আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করেন তিনি। ভবিষ্যতে মনস্তাত্ত্বিক জটিলতা রয়েছে এমন চরিত্রে অভিনয়ের পাশাপাশি পর্দায় শক্তিশালী নারীদের গল্প তুলে ধরতে চান এই অভিনেত্রী।

 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা