× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়ার্ক ভিসায় ভারতে আছি: সুকেশ মামলায় আদালতে নোরা ফাতেহি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ১৭:০৯ পিএম

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬ ১৭:১১ পিএম

বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। ফাইল ছবি

বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। ফাইল ছবি

প্রতারক সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ২০০ কোটি রুপির চাঁদাবাজি মামলায় শুক্রবার দিল্লির একটি আদালতে সাক্ষ্য দিয়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। সেখানে তিনি নিজের জবানবন্দি নথিভুক্ত করান। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মরক্কো বংশোদ্ভূত কানাডার নাগরিক নোরা ফাতেহি আদালতকে জানান, তিনি ভারতীয় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের সঙ্গে ওয়ার্ক ভিসায় (কাজের ভিসা) ভারতে অবস্থান করছেন। জবানবন্দিতে তিনি চেন্নাই সফর এবং সুকেশের স্ত্রী লীনা পলোজের সঙ্গে সাক্ষাতের বিষয়টিও আদালতকে জানান।

শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের অতিরিক্ত দায়রা বিচারক গগনদীপ সিংয়ের সামনে হাজির হন নোরা। এর আগে আদালত তাকে দুবার তলব করেছিলেন। চলতি মাসের শুরুর দিকে নোরার আইনজীবী আদালতে তার হাজিরা থেকে অব্যাহতির আবেদন করলে আদালত অসন্তোষ প্রকাশ করেন। সে সময় বিচারক মন্তব্য করেছিলেন, “বিষয়টি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই... একজন সাক্ষী হিসেবে আপনার আদালতে উপস্থিত হওয়া উচিত ছিল। আপনার এই আচরণ সঠিক নয়। আদালতকে অবহেলা করবেন না।”

সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ২০০ কোটি রুপি হাতিয়ে নেওয়ার একটি চাঁদাবাজি চক্র পরিচালনার অভিযোগ রয়েছে। পুলিশের অভিযোগ, অর্থ পাচার মামলায় কারাগারে থাকা ফোর্টিস হেলথকেয়ারের প্রমোটার শিবিন্দর মোহন সিংয়ের জামিন করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তার স্ত্রী অদিতি সিংয়ের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেন সুকেশ ও তার সহযোগীরা। নিজেকে কেন্দ্রীয় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে সুকেশ এই অর্থ স্থানান্তর করতে অদিতি সিংকে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।

দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং (ইওডব্লিউ) এই ঘটনার তদন্ত করে মহারাষ্ট্রের সংগঠিত অপরাধ নিয়ন্ত্রণ আইনের (মকোকা) আওতায় অভিযোগপত্র দাখিল করে।

সুকেশ ও তার স্ত্রীর সঙ্গে কথিত সম্পর্কের বিষয়ে এর আগে নোরা ফাতেহিকে জিজ্ঞাসাবাদ করেছিল ইওডব্লিউ। তখন ম্যাজিস্ট্রেটের কাছে তার জবানবন্দি রেকর্ড করা হয়। পরবর্তীতে সম্পূরক অভিযোগপত্রে নোরাকে রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

পুলিশের অভিযোগ ছিল, সুকেশ বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ ও নোরা ফাতেহিসহ বেশ কয়েকজন তারকাকে মূল্যবান বিলাসবহুল সামগ্রী উপহার দিয়েছিলেন। এ বিষয়ে ২০২২ সালে উপহার হিসেবে পাওয়া একটি বিএমডব্লিউ গাড়ি নিয়ে নোরাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানিয়েছিলেন, সুকেশ তাকে গাড়িটি দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন ঠিকই, তবে তিনি তা গ্রহণ করেননি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা