প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬ ১২:২৩ পিএম
আদালতে পরীমনি। ছবি: ভিডিও থেকে
গ্রেপ্তারি পরোয়ানা জারির এক দিন পর ১০ বডিগার্ড নিয়ে আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমনি।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে একটি সাদা গাড়ির ভেতরে তাকে অপেক্ষা করতে দেখা যায়।
এসময় তার গাড়ির দুই পাশে কালো পোশাকে অবস্থান করছিলেন প্রায় ১০ জন ব্যক্তিগত নিরাপত্তাকর্মী। মামলার শুনানি শুরু হলে নিরাপত্তা দিয়ে তারা পরীমনিকে আদালতে নেন।
আদালত সূত্র জানিয়েছে, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় পুনরায় জামিনের আবেদন করবেন পরীমনি।