× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেয়া পায়েলের মনের কথন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ১৩:১৮ পিএম

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬ ১৩:১৮ পিএম

কেয়া পায়েলের মনের কথন

ছোটপর্দার পরিচিত মুখ কেয়া পায়েল। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই কিছুটা আড়ালে থাকতে পছন্দ করেন এই অভিনেত্রী। তবে এবার নিজের প্রেম ও বিয়ে নিয়ে ভাবনার কথা জানিয়ে নতুন করে আলোচনায় এসেছেন তিনি।

কিছুদিন আগে মালদ্বীপ ভ্রমণ, এক রহস্যময় যুবকের সঙ্গে সময় কাটানো এবং সামাজিক মাধ্যমে দেওয়া ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে তার ব্যক্তিগত জীবন নিয়ে তৈরি হয়েছে নানা কৌতূহল। এর মধ্যেই প্রেমের সম্পর্ক গোপন রাখার পক্ষে নিজের মত জানালেন কেয়া।

নাটকে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন কেয়া পায়েল। বিভিন্ন চরিত্রে অভিনয় করে নিজের অবস্থান তৈরি করেছেন ছোটপর্দায়। কাজের ব্যস্ততার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে খুব একটা কথা বলতে দেখা যায় না তাকে। তবে সম্প্রতি মালদ্বীপে অবকাশযাপনে গিয়ে এক যুবকের সঙ্গে সময় কাটানোর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে ঘিরে শুরু হয় নতুন আলোচনা।

ভিডিওতে দেখা যায়, মালদ্বীপের একটি অভিজাত রেস্তোরাঁয় পাশাপাশি বসে খাবার খাচ্ছেন কেয়া ও ওই যুবক। একপর্যায়ে যুবককে নিজের হাতে খাবারও খাইয়ে দেন অভিনেত্রী। ভিডিওটি প্রকাশ্যে আসার পর ভক্তদের মনে প্রশ্ন জাগে, তবে কি নতুন প্রেমে পড়েছেন কেয়া পায়েল?

এরই মধ্যে নিজের একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে তিনি লেখেন, ‘প্রথম ভালোবাসা কি ভোলা যায়?’ অভিনেত্রীর এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্যে প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়। তবে ওই যুবকের পরিচয় কিংবা তার সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে এখনও প্রকাশ্যে কিছু জানাননি কেয়া।

সম্প্রতি প্রেম ও বিয়ে নিয়ে কথা বলতে গিয়ে নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখার পক্ষে মত দেন অভিনেত্রী। কেয়া পায়েল বলেন, ‘প্রেম জিনিসটা গোপনে সুন্দর। এটা বলে ফেললে আসলে সৌন্দর্যটা থাকে না। প্রেম ভালো লাগে গোপনে, কেউ জানল না, লুকোচুরি প্রেম। নিজেরা নিজেরা প্রেম করছি।’

বিয়ে নিয়ে নিজের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। অভিনেত্রীর ভাষ্য, বিয়ের সিদ্ধান্ত নিলে তা আর গোপন রাখবেন না। তবে প্রেমের সম্পর্ক নিয়ে এখনই প্রকাশ্যে কিছু বলতে চান না। কেয়া বলেন, ‘যখন বিয়ে করব, তখন সবাই জানবে যে হ্যাঁ, আমি বিয়ে করছি। প্রেম তো ভেঙেও যেতে পারে, বলা যায় না।’

কেয়া পায়েলের এমন বক্তব্যের পর তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ আরও বেড়েছে। মালদ্বীপের সেই রহস্যময় যুবকই কি অভিনেত্রীর জীবনের নতুন কেউ, নাকি পুরো বিষয়টি নিছক বন্ধুত্বÑ তা অবশ্য এখনও স্পষ্ট নয়। আপাতত প্রেমের খবর গোপন রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন এই অভিনেত্রী।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা