× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুভ জন্মদিন মৌসুমী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ ১৩:৪৯ পিএম

শুভ জন্মদিন মৌসুমী

ঢাকাই চলচ্চিত্রে নিজের অভিনয়, সৌন্দর্য ও ব্যক্তিত্বের মায়ায় দর্শকের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়ে তিনি হয়ে উঠেছেন দর্শকের প্রিয় মুখ। পর্দায় তার উপস্থিতি যেমন মুগ্ধতা ছড়িয়েছে, তেমনি ব্যক্তিজীবনের নানা মুহূর্তও ভক্তদের কাছে আগ্রহের বিষয়। আজ ৩ নভেম্বর তার জন্মদিন।

জন্মদিন উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৌসুমীর ফ্যান ক্লাবের রয়েছে বিশেষ আয়োজন। আজ বিকালে রাজধানীর ফার্মগেটে ‘মৌসুমী ফ্যান ক্লাব’-এর উদ্যোগে দিনটি উদযাপন করা হবে। এদিকে স্ত্রীকে ঘিরে বিশেষ পরিকল্পনা রয়েছে অভিনেতা ওমর সানীরও।

ওমর সানী বলেন, ‘আমার স্ত্রী এবং মেয়ে আমাকে বলেছে যেন আমার পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে যেন বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয় এবং এর পাশাপাশি আমি আরেকটা কাজও করছি, সেটা আসলে কেউ জানুক তা চাই না। কারণ সেটা জানানোর জন্য করছি না। আমি মন থেকেই করছি। আর ফ্যান ক্লাব থেকে যা করা হচ্ছে সেখানে আমি শুধু প্রধান অতিথি হিসেবে থাকব। ব্যস, এতটুকুই।’

যুক্তরাষ্ট্র থেকে মৌসুমী বলেন, ‘এখানে আসলে জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই আমার। আম্মু, আমার মেয়ে এবং বোনেরা মিলে যুক্তরাষ্ট্রেই একসঙ্গে সুন্দর সময় কাটানোর চেষ্টা করব। ঘরোয়া আয়োজনের মধ্য দিয়েই সময় কাটবে, নিজেরা নিজেরা খাওয়াদাওয়া করব। ঢাকায় থাকলে হয়তো একটু ভিন্ন কিছুর আয়োজন হতো। ছোটবেলায় আব্বু আমার জন্মদিনে এতিমখানায় খাবার দিতেন। সমাজের সুবিধাবঞ্চিত অসহায় মানুষদের সহযোগিতা করতেন। কিন্তু বাসায় বিশেষ কোনো উৎসবের বিষয়ে অনাগ্রহ ছিল তার। আবার আম্মু অনেক রান্না করতেন, আত্মীয়-স্বজনদের ডেকে খাওয়াতে ভালোবাসতেন আম্মু।এই সময়গুলো মিস করি খুব।’

উল্লেখ্য, ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মধ্য দিয়ে ঢাকাই চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিষেক হয় মৌসুমীর। এরপর ‘দোলা’, ‘আত্মঅহংকার’, ‘লজ্জা’, ‘স্নেহের বাঁধন’সহ অসংখ্য সিনেমায় অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা