× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিকের চমকে আবেগাপ্লুত প্রিয়াঙ্কা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ১৪:০৭ পিএম

নিকের চমকে আবেগাপ্লুত প্রিয়াঙ্কা

বিদেশের মাটিতে থাকলেও নিজের শেকড়, সংস্কৃতি ও ঐতিহ্যকে ভোলেননি বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ভারতীয় উৎসবগুলোকে আপন করে উদযাপন করেন তিনি। আর সেই আয়োজনে স্বামী নিক জোনাস পাশে থাকলে আনন্দ যেন আরও বেড়ে যায়। এবার কারবা চৌথের বিশেষ দিনে স্ত্রীকে চমকে দিতে ব্যস্ততার মাঝেও ছুটে এলেন মার্কিন পপ তারকা নিক।

নিজের মিউজিক ট্যুরের ব্যস্ত সূচি সামলে হঠাৎ করেই লস অ্যাঞ্জেলেসে প্রিয়াঙ্কার বাড়িতে হাজির হন তিনি। স্বামীর এমন ভালোবাসায় মুগ্ধ অভিনেত্রীও সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন সেই বিশেষ মুহূর্ত।

করবা চৌথ উপলক্ষে লাল রঙের মনোমুগ্ধকর শারারা পোশাকে সেজেছিলেন প্রিয়াঙ্কা। স্বামী নিক ও একমাত্র কন্যা মালতি মেরি চোপড়া জোনাসের সঙ্গে কাটানো পারিবারিক মুহূর্তের কয়েকটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেন তিনি। ছবির সঙ্গে আবেগঘন বার্তায় প্রিয়াঙ্কা লেখেন, ‘আমি না বলা সত্ত্বেও ও নিজের থেকেই চলে এলো। ও জানত এই দিনটি আমার আর মায়ের কাছে কতটা স্পেশাল। ট্যুর সামলেও ও ঠিক বাড়ি ফিরে এসেছে। আমার এই মানুষটার কোনো তুলনা হয় না।’

ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে ছোট্ট মালতির দুষ্টুমিভরা একটি মুহূর্ত। সেখানে জুতো দিয়ে বাবার মুখ আড়াল করতে দেখা যায় তাকে। পরিবারের এমন খুনসুটির ছবি ভক্তদেরও আনন্দ দিয়েছে। সামাজিক মাধ্যমে প্রিয়াঙ্কা ও নিকের সম্পর্কের প্রশংসা করেছেন অনুরাগীরা। ভিনদেশি হয়েও নিক যেভাবে স্ত্রীর সংস্কৃতি ও পারিবারিক ঐতিহ্যকে গুরুত্ব দেন, সেটিও আলোচনায় এসেছে।

বর্তমানে ভাইদের সঙ্গে ‘বার্নিং আপ ট্যুর’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন নিক। কনসার্ট ও সংগীত পরিবেশনার ব্যস্ততার মধ্যেও পরিবারের জন্য সময় বের করে নেওয়ার বিষয়টি প্রিয়াঙ্কার পোস্টে বিশেষভাবে উঠে এসেছে।

এদিকে কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন প্রিয়াঙ্কা। এসএস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’তে দেখা যাবে তাকে। সিনেমাটিতে দক্ষিণ ভারতীয় তারকা মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে পর্দা ভাগ করবেন এই অভিনেত্রী। ব্যক্তিজীবনের মিষ্টি মুহূর্তের পাশাপাশি নতুন সিনেমা নিয়েও এখন আলোচনায় রয়েছেন বলিউডের এই তারকা।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা