× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক ঝাঁক তারকার খলনায়ক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ১৩:৩৮ পিএম

এক ঝাঁক তারকার খলনায়ক

বাংলা চলচ্চিত্রের গল্প বলার ধরনে নতুনত্ব ও বৈচিত্র্য আনতে নির্মাতাদের নিরন্তর প্রচেষ্টা। দর্শকদের রুচি ও প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে বড়পর্দায় আসছে ভিন্ন ঘরানার সিনেমা। সেই ধারাবাহিকতায় এবার সাইকোলজিক্যাল থ্রিলারের আবহে নতুন সিনেমা ‘খলনায়ক’ নিয়ে হাজির হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড।

প্রতিষ্ঠানটির আগের সিনেমাগুলোর সাফল্যের পর নতুন এই চলচ্চিত্র ঘিরে তৈরি হয়েছে আগ্রহ। বিশেষ করে দেশের দুই জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও চঞ্চল চৌধুরীকে একই সিনেমায় দেখা যাবে, যা দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ। সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো বড়পর্দায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন নির্মাতা ভিকি জাহেদ।

‘খলনায়ক’ সিনেমার মূল দুটি চরিত্রে অভিনয় করছেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরী। তাদের সঙ্গে নায়িকা হিসেবে থাকছেন তমা মির্জা। এ ছাড়া সিনেমাটিতে যুক্ত হয়েছেন একাধিক জ্যেষ্ঠ ও গুণী অভিনয়শিল্পী। তাদের মধ্যে রয়েছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, সুমন পাটোয়ারী, গাজী রাকায়েত, বিজরী বরকতউল্লাহ, সোহেল মণ্ডল, সুমন আনোয়ার, তুষার খান ও সেঁজুতি। বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।

প্রযোজনা প্রতিষ্ঠানটির আগের সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘সুড়ঙ্গ’, ‘তুফান’, ‘দাগি’, ‘তাণ্ডব’ ও ‘দম’। দর্শকনন্দিত এসব সিনেমার পর এবার নতুন গল্প ও ভিন্ন ঘরানার নির্মাণ নিয়ে বড়পর্দায় আসছে ‘খলনায়ক’। সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী এই সিনেমার মাধ্যমে দর্শকদের জন্য বিশ্বমানের থিয়েট্রিক্যাল অভিজ্ঞতা তৈরির প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল একটি গণমাধ্যমকে বলেন, ‘শুরু থেকেই আমরা কনটেন্টের গুণগত মান ও দর্শক চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছি। খলনায়ক-এর মাধ্যমে বাংলা ভাষার সিনেমাপ্রেমীদের আমরা বিশ্বমানের একটি সাইকোলজিক্যাল থ্রিলার থিয়েট্রিক্যাল এক্সপেরিয়েন্স উপহার দিতে চাই।’

সিনেমাটি নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘ভিকি জাহেদের কাজে সব সময়ই নতুনত্ব ও ভিন্ন ঘরানার গল্প থাকে। খলনায়ক সিনেমার চরিত্রটি বেশ জটিল ও মনস্তাত্ত্বিক, যা একজন অভিনেতা হিসেবে আমাকে দারুণভাবে আকৃষ্ট করেছে। নিশোর সঙ্গে কাজের অভিজ্ঞতাও সব সময় উপভোগ্য। আশা করি, বড়পর্দায় এই সিনেমাটি দর্শকদের একদম ভিন্ন রকমের একটি অভিজ্ঞতা দেবে।’

‘খলনায়ক’ চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে যাচ্ছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট ও ইহাই ইন্টিগ্রেশন। সিনেমাটির আনুষ্ঠানিক মুক্তির তারিখ, বিস্তারিত তথ্য ও কনটেন্ট খুব শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্মাতা।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা