× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাকিব-ইধিকার হ্যাটট্রিক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ১১:৫৭ এএম

শাকিব-ইধিকার হ্যাটট্রিক

ঢাকাই চলচ্চিত্রে শাকিব খান ও ইধিকা পাল জুটির পথচলা শুরু হয়েছিল ‘প্রিয়তমা’ দিয়ে। প্রথম সিনেমাতেই দর্শকের নজর কাড়ে এই জুটি। পর্দায় তাদের রসায়ন এবং সিনেমাটির অভাবনীয় ব্যবসায়িক সাফল্যের পর আবারও একসঙ্গে তাদের দেখা যায় ‘বরবাদ’ সিনেমায়। দ্বিতীয়বারেও এই জুটিও পায় সাফল্যের স্বীকৃতি। এবার তৃতীয়বারের মতো বড়পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন শাকিব খান ও ইধিকা পাল।

নতুন এই সিনেমার নাম ‘নিঃস্ব’। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় নির্মিতব্য এই সিনেমার শুটিং শুরু হচ্ছে আগামী ১১ নভেম্বর। ভারতের বিভিন্ন লোকেশনে চরবে সিনেমার শুটিং।

‘নিঃস্ব’ নিয়ে শুরু থেকেই রয়েছে ভিন্ন ধরনের পরিকল্পনা। পরিচালকের ভাবনায় সিনেমাটির গল্প গতানুগতিক ধারার নয়। গল্পের প্রয়োজনেই ভারতের একাধিক লোকেশন নির্বাচন করা হয়েছে। বড় আয়োজনের মধ্য দিয়ে সিনেমাটির শুটিং সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট টিম। আগামী ১১ নভেম্বর থেকে দৃশ্যধারণের কাজ শুরু হলেও শুটিংয়ের প্রথম দিন থেকেই থাকছেন না শাকিব খান। তিনি সিনেমাটির শুটিংয়ে যোগ দেবেন ১৪ নভেম্বর। অর্থাৎ শুটিং শুরুর তিন দিন পর ক্যামেরার সামনে দাঁড়াবেন ঢালিউডের এই তারকা।

সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন ইধিকা পাল। ‘প্রিয়তমা’ ও ‘বরবাদ’-এর পর একই জুটিকে আবারও বড় পর্দায় দেখার সুযোগ তৈরি হচ্ছে দর্শকের জন্য। তবে নতুন সিনেমায় তাদের চরিত্র ও পর্দার রসায়নে কী ধরনের পরিবর্তন আসবে, তা এখনও দর্শকের কাছে কৌতূহলের বিষয়। আগের দুই সিনেমায় দর্শকের কাছ থেকে পাওয়া ভালোবাসা নতুন কাজটির প্রতি প্রত্যাশাও বাড়িয়ে দিয়েছে অনেক।

পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে শাকিব খানের এটি দ্বিতীয় কাজ। এর আগে ‘বরবাদ’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন তারা। সেই অভিজ্ঞতার পর এবার নতুন গল্প নিয়ে ফিরছেন এই নির্মাতা। শাকিব-ইধিকা জুটিকে নিয়ে তার এই সিনেমা আগের কাজ থেকে কতটা আলাদা হয়, সে বিষয় নিয়েও শুরু হয়েছে আলোচনা।

অন্যদিকে ইধিকা পালের জন্যও শাকিব খানের সঙ্গে তৃতীয়বারের মতো কাজ করার অভিজ্ঞতা হতে যাচ্ছে এটি। বাংলাদেশের চলচ্চিত্রে ‘প্রিয়তমা’র মাধ্যমে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী পরবর্তী সময়ে ‘বরবাদ’ সিনেমায়ও অভিনয় করে দর্শকের নজরে আসেন। দুই সিনেমার পর আবারও শাকিবের সঙ্গে তার পর্দায় ফেরার খবরে তাদের ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। 

‘নিঃস্ব’ এখন শাকিব-ইধিকা জুটির নতুন অধ্যায়। আগের দুটি সিনেমার ব্যবসায়িক সাফল্যের পর তৃতীয়বারের এই জুটি দর্শকের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে, তা জানা যাবে সিনেমাটি মুক্তির পর। আপাতত অপেক্ষা ভারতের লোকেশনে ১১ নভেম্বর শুরু হতে যাওয়া শুটিংয়ের।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা