× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলকাতায় নতুন গানে মাহতিম সাকিব

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২২ ১৯:৪২ পিএম

আপডেট : ১৯ আগস্ট ২০২২ ১৯:৪৬ পিএম

কলকাতায় নতুন গানে মাহতিম সাকিব

পশ্চিমবঙ্গে নতুন আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী মাহতিম সাকিব। নবনী দাস বাউলের কথা ও সুরে বিখ্যাত গান ‘দেখেছি রুপসাগরে’ নতুন করে গাইলেন তিনি। গত ১২ আগষ্ট গানটি প্রকাশ করেছে এসভিএফ।

গানের ভিডিওতে মডেল হয়েছেন ভারতীয় বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ দিতিপ্রিয়া রায় ও দিব্যজ্যোতি দত্ত। এবারই প্রথম কোনো গানে মডেল হলেন দুজন। গানটির নতুন করে সংগীতায়োজন করেছেন অরিন্দম।

মাহতিম শাকিব বলেন, ‘আমার প্রিয় গানের তালিকায় ‘দেখেছি রুপসাগরে’ উপরের সারিতে আছে। নতুন করে গানটি গাইতে পেরে আমি আনন্দিত। আগে থেকেই গানটি জনপ্রিয়, সবার শোনা, আমি কেমন গাইলাম সেটি জানার অপেক্ষায় আছি।’

গানটি গাওয়ার সুযোগ এলো কিভাবে? বলতে গিয়ে মাহতিম আরো বলেন, ‘সংগীত পরিচালক অরিন্দম দাদা আমার খুব প্রিয় সংগীত পরিচালক। এই গানটি গাওয়ার প্রস্তাব তার কাছ থেকেই পেয়েছি। তিনি টালিউডের ছবিতে অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গেই রাজি হয়েছিলাম।’

প্রসঙ্গত, দুই বাংলার শ্রোতাদের কাছে প্রশংসা কুড়িয়েছেন মাহতিম। গত বছর টালিগঞ্জের ‘প্রেম টেম’ ছবিতে গাওয়া ‘তাকে অল্প কাছে ডাকছি’ দর্শকপ্রিয়তা পেয়েছিলো। শিবব্রত বিশ্বাসের কথা ও সুরে গানটি গত বছর ১ জানুয়ারি প্রকাশ পায় প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ইউটিউব চ্যানেল ‘এসভিএফ’ থেকে।

প্রবা/টিএম

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা