× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হালিম বয়াতি স্মরণোৎসব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ১৭:১১ পিএম

হালিম বয়াতি স্মরণোৎসব

লোকসংগীতের সাধক আবদুল হালিম বয়াতির গান ও জীবনদর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আয়োজন করা হচ্ছে ‘হালিম বয়াতি স্মরণোৎসব ২০২৬।’ তার ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ উৎসবে থাকছে আলোচনা সভা, বাউল গানের আসর ও স্মারকগ্রন্থ প্রকাশের আয়োজন।

আগামী ৩০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে অনুষ্ঠিত হবে এই স্মরণোৎসব। আয়োজকদের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানের শুরুতে থাকবে আলোচনা পর্ব। এতে অংশ নেবেন লেখক ও গবেষক শফিকুর রহমান চৌধুরী, আলোকচিত্রী নাসির আলী মামুন, লেখক ও গবেষক তপন বাগচী এবং সাইমন জাকারিয়া। এ ছাড়া হালিম বয়াতিকে নিয়ে স্মৃতিচারণ করবেন তার সন্তান নিশানে হালিম এবং দুই শিষ্য লাল মিয়া বয়াতি ও নজরুল বয়াতি।

আলোচনা পর্ব শেষে বাউল গানের আসরে সংগীত পরিবেশন করবেন আলেয়া বেগম, ফকির আবুল সরকার, লতা দেওয়ান, রুমা সরকার, মুক্তা সরকারসহ অনেকে। মাত্র সাত বছর বয়সে সংগীতচর্চা শুরু করেন আবদুল হালিম বয়াতি। ‘সাধক হালিম’ নামে পরিচিত এই শিল্পীর রচিত পাঁচ হাজারের বেশি গান ‘হালিম সংগীত’ নামে পরিচিত। দেহতত্ত্ব, মারফত, শরিয়ত ও দেশাত্মবোধক গান রচনার পাশাপাশি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধেও সক্রিয়ভাবে অংশ নেন তিনি। লোকসংগীতে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০১ সালে বাংলা একাডেমির সম্মাননাসূচক ফেলোশিপ পান এই সাধক। ২০০৭ সালের ২১ ফেব্রুয়ারি তিনি মারা যান। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা