× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘প্রেমে পড়া বারণ’, কি ইঙ্গিত দিলেন জয়া?

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ১৫:১০ পিএম

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬ ১৫:১১ পিএম

‘প্রেমে পড়া বারণ’, কি ইঙ্গিত দিলেন জয়া?

কখনো মায়াবী চোখের চাহনি, কখনো আবেদনময়ী উপস্থিতি-সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিটি নতুন ছবিতেই ভক্তদের কৌতূহল বাড়িয়ে দেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এবার একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘প্রেমে পড়া বারণ’। আর তাতেই প্রশ্ন উঠেছে, কার প্রেমে পড়তে বারণ করছেন জয়া? নাকি তাঁর এই মায়াবী রূপ দেখে ভক্তরা যেন নতুন করে প্রেমে না পড়েন, সে কথাই মজা করে জানালেন অভিনেত্রী?

নতুন লুকে জয়া

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন একটি ছবি প্রকাশ করেছেন জয়া আহসান। ছবিতে খোলা চুল, হালকা রঙের পোশাক আর মায়াবী চাহনিতে ধরা দিয়েছেন তিনি। ছবির সঙ্গে ছোট্ট ক্যাপশন-‘প্রেমে পড়া বারণ’। ব্যস, এতটুকুতেই তৈরি হয়েছে নানা কৌতূহল। তবে এই ক্যাপশনের পেছনে কোনো বিশেষ গল্প আছে কি না, কিংবা কাউকে উদ্দেশ্য করে কথাটি লিখেছেন কি না, সে বিষয়ে কিছু জানাননি অভিনেত্রী।

জয়ার এই ক্যাপশন কি নিছকই রসিকতা, নাকি এর আড়ালে রয়েছে অন্য কোনো ইঙ্গিত? ভক্তদের উদ্দেশে যদি কথাটি বলে থাকেন, তাহলে প্রশ্ন উঠতেই পারে-জয়ার প্রেমে পড়তেই কি নিষেধ করছেন তিনি? অবশ্য ক্যাপশনটি নিয়ে নানা ব্যাখ্যা তৈরি হলেও অভিনেত্রীর মনের কথা নিশ্চিত করে বলার সুযোগ নেই। রহস্যটা তাই তাঁর ক্যাপশনেই রয়ে গেছে।


অন্যদিকে, অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন জয়া আহসান। চলতি বছর মুক্তি পেয়েছে সৌকর্য ঘোষাল পরিচালিত তাঁর অভিনীত বাংলা সিনেমা ‘ওসিডি’। এ ছাড়া কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমাটি পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে শততম দিনের মাইলফলক ছুঁয়েছে। সিনেমাটিতে জয়ার অভিনয় দর্শকের আলোচনায় এসেছে। 

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নানা মুহূর্ত ভাগ করে নেন এই অভিনেত্রী। কখনো নতুন সাজ, কখনো ভ্রমণের ছবি-সবকিছুতেই থাকে তাঁর নিজস্ব উপস্থাপনা। এবার ‘প্রেমে পড়া বারণ’ ক্যাপশনটিও সেই কৌতূহলে নতুন মাত্রা যোগ করেছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা