× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমি কখনও এই সিদ্ধান্ত নিতাম না:অবন্তিকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ১২:২০ পিএম

ইমরান খান ও অবন্তিকা মালিক

ইমরান খান ও অবন্তিকা মালিক

দীর্ঘ ১৮ বছরের সম্পর্ক। প্রেম থেকে বিয়ে, তারপর সংসার। কিন্তু সময়ের সঙ্গে বদলে যায় সম্পর্কের সমীকরণ। শেষ পর্যন্ত বিচ্ছেদের পথে হাঁটেন বলিউড অভিনেতা ইমরান খান ও অবন্তিকা মালিক। ২০১৯ সালে আলাদা থাকতে শুরু করেন তারা।

এত দিন দাম্পত্য ভাঙন নিয়ে খুব বেশি কথা না বললেও এবার বিচ্ছেদের কারণ ও সেই সময়ের মানসিক পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন অবন্তিকা। জানিয়েছেন, আলাদা হওয়ার সিদ্ধান্ত প্রথমে নিয়েছিলেন ইমরান। তার কথায়, ‘আমি কখনও এই সিদ্ধান্ত নিতাম না।’

সম্প্রতি সোহা আলী খানের চ্যাট শোয়ে হাজির হয়ে ইমরানের সঙ্গে সম্পর্কের নানা দিক নিয়ে কথা বলেন অবন্তিকা। তিনি জানান, প্রথমে ইমরান কিছুদিন আলাদা থাকার প্রস্তাব দিয়েছিলেন। প্রায় ছয় মাস পর দুজনের পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত হয়।

অবন্তিকার মতে, তাদের বিচ্ছেদের পেছনে নির্দিষ্ট কোনো বড় ঘটনা ছিল না। অল্প বয়স থেকেই একসঙ্গে ছিলেন তারা। দীর্ঘ সম্পর্কের পথে সময়ের সঙ্গে বদলেছে দুজনের ব্যক্তিত্ব, চিন্তাভাবনা ও চাহিদা। পেছনে ফিরে তাকিয়ে তার মনে হয়েছে, কোথাও না কোথাও তারা একে অপরের প্রতি সুবিচার করতে পারেননি। ছোট ছোট বিষয় জমতে জমতেই বেড়েছিল দূরত্ব।

সম্পর্কের প্রত্যাশা নিয়েও নিজের উপলব্ধির কথা জানিয়েছেন অবন্তিকা। তার মতে, কম বয়সে অনেকেই মনে করেন, তাদের সুখী রাখার দায়িত্ব সঙ্গীর। কিন্তু নিজের ভালো থাকার দায়িত্ব যে নিজেরই, তা বুঝতে সময় লাগে। সম্পর্ক টিকিয়ে রাখতে দুজনেই চেষ্টা করেছিলেন। তবে শেষ পর্যন্ত সব চেষ্টা সত্ত্বেও সম্পর্ক আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া সম্ভব হয়নি।

বিচ্ছেদের প্রথম দিকটা ছিল অবন্তিকার জন্য অত্যন্ত কঠিন। ভবিষ্যৎ নিয়ে এত দিনের পরিকল্পনা বদলে যাওয়ার কষ্ট সহজে মেনে নিতে পারেননি তিনি। অতীতের নিজেকে পরামর্শ দেওয়ার সুযোগ পেলে আগে নিজের জীবন গুছিয়ে নেওয়ার কথা বলতেন বলেও জানান। প্রেম, বিয়ে ও সন্তান নেওয়ার মতো সিদ্ধান্তের আগে নিজের পায়ে দাঁড়ানো এবং আত্মবিশ্বাসী হওয়া জরুরি বলে মনে করেন তিনি। দীর্ঘদিন প্রেমের পর ২০১১ সালে বিয়ে করেন ইমরান ও অবন্তিকা। তাদের একটি কন্যাসন্তান রয়েছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা