× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘পরীমনির জন্য কার স্বামী বিমানে শিউলি ফুল পাঠালেন? যেন ধরা না পড়েন’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ২২:৪৪ পিএম

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬ ২২:৪৫ পিএম

চিত্রনায়িকা পরীমনি। ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পরীমনি। ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পরীমনির প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন অভিনেতা ও পরিচালক শাহরিয়ার নাজিম জয়।

একই পোস্টে পরীমনির জন্য বিমানে করে শিউলি ফুল পাঠানোর প্রসঙ্গ তুলে চট্টগ্রামের ধনী পরিবারের স্ত্রীদের দুশ্চিন্তার কথাও উল্লেখ করেছেন তিনি।

রবিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জয় এসব কথা বলেন।

পোস্টে পরীমনির প্রশংসা করে জয় লেখেন, “আমার কাছে কেন যেন মনে হয়, পরীমনি এ সময়ের অন্যতম এক নায়িকা, যিনি এই ইন্ডাস্ট্রিকে আপন ভাবেন। ইন্ডাস্ট্রির মানুষকে খাওয়ান এবং তাদের সম্মান দেখান। কোনো ফিল্মের প্রেস কনফারেন্সের জন্য কিংবা কাভারেজের জন্য নয়, ব্যক্তিগত সম্পর্কের উষ্ণতা ছড়িয়ে দেওয়ার জন্য।”

তিনি আরও লেখেন, “সে (পরীমনি) নিঃসন্দেহে বাংলাদেশের বড় একজন সেলিব্রেটি। তাকে চেনে না এই দেশে এমন কেউ নেই। তার জন্য শুভকামনা।”

এরপর পরীমনির জন্য বিমানে করে শিউলি ফুল পাঠানোর প্রসঙ্গ টেনে জয় লেখেন, “কিন্তু চট্টগ্রামের বড়লোকদের বউরা কাল রাত থেকে খুবই দুশ্চিন্তায় আছে। কার স্বামী পরীমনির জন্য এত শিউলি ফুল বিমানে করে পাঠাল? আপনারা তো নিশ্চয়ই লোকটিকে খুঁজে পেলে মিডিয়ায় ধরিয়ে দেবেন।”

তবে ওই ব্যক্তিকে আড়ালেই থাকার পরামর্শ দিয়ে জয় লেখেন, “তবে আমি চাই লোকটা বেঁচে যাক। ধরা না পড়ুক। এরকম শিউলি ফুল তো আমিও কতজনকে দিয়েছি। কিন্তু ধরা পড়ি নাই। এক পাপী আরেক পাপীর পক্ষ নেবে, এটাই তো স্বাভাবিক।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা