× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিউজিক ভিডিওতে শিরতাজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ১৩:৩৪ পিএম

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬ ১৩:৩৪ পিএম

মিউজিক ভিডিওতে শিরতাজ

অভিনয়ে অল্প সময়ের ক্যারিয়ার হলেও নিজের কাজ দিয়ে ইতোমধ্যে দর্শকের নজর কেড়েছেন  শিরতাজ জেবিন। বিভিন্ন গল্পনির্ভর নাটকে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি। এবার প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে মডেল হিসেবে হাজির হচ্ছেন এই অভিনেত্রী। ‘তুমি শ্রেষ্ঠ একজন’ শিরোনামের গানটিতে তার সঙ্গে মডেল হয়েছেন মেহরাজ খান।

বহু জনপ্রিয় মিউজিক ভিডিওর নির্মাতা মো. সামছুল হুদার পরিচালনায় নির্মিত হয়েছে গানটির ভিডিও। ‘সিনেজগত’ ইউটিউব চ্যানেলের জন্য তৈরি এই মিউজিক ভিডিওতে শিরতাজকে ভিন্ন এক গ্ল্যামারাস রূপে তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা। অন্যদিকে নোবেলের ‘পরী’ ও রুবেল খন্দকারের ‘ভালোবাসি তোমায়’ গানের মিউজিক ভিডিওতে মডেল হয়ে পরিচিতি পাওয়া মেহরাজ খানও এতে অভিনয় করেছেন।

‘তুমি শ্রেষ্ঠ একজন’ গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন রুবেল খন্দকার। সংগীতায়োজনে রয়েছেন এমএমপি রনি। মিউজিক ভিডিওটির চিত্রগ্রহণ করেছেন আরিয়ান, কোরিওগ্রাফি করেছেন রোহান বিল্লাল এবং মেকআপে ছিলেন সানী। পোশাক পরিকল্পনায় ছিলেন কস্টিউম ডিজাইনার ও ফ্যাশন কোরিওগ্রাফার আদি অভি। রাজধানীর অদূরে একটি রিসোর্টে গানটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। বর্তমানে চলছে সম্পাদনার কাজ। চলতি মাসেই প্রকাশ পাবে মিউজিক ভিডিওটি।

প্রথম মিউজিক ভিডিওতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে শিরতাজ জেবিন বলেন, ‘শুটিংয়ের ফাঁকে ফাঁকে ক্যামেরায় নিজেকে দেখে সত্যিই মুগ্ধ হচ্ছিলাম। এত সুন্দরভাবে আগে কখনও আমাকে উপস্থাপন করা হয়নি। প্রথম মিউজিক ভিডিওতে কাজ করে আমি ভীষণ আনন্দিত। এই কাজের সঙ্গে আমাকে সম্পৃক্ত করার জন্য সাংবাদিক অভি মঈনুদ্দীন ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা। ধন্যবাদ সামছুল হুদা ভাইসহ পুরো টিমকে। গানটি প্রকাশের অপেক্ষায় আছি।’

অন্যদিকে মেহরাজ খান বলেন, ‘আগের দুটি মিউজিক ভিডিওতে নতুন হিসেবে বেশ ভালো সাড়া পেয়েছিলাম। আমার বিশ্বাস, তুমি শ্রেষ্ঠ একজনÑ গানটিও সবার ভালো লাগবে। এতে শিরতাজ জেবিন আছেন। মিউজিক ভিডিওতে তাকে অসাধারণ লেগেছে। ধন্যবাদ সামছু ভাইকে।’


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা