× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুরনো প্রেম নিয়ে আলোচনায় কারিনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ১৩:৩১ পিএম

পুরনো প্রেম নিয়ে আলোচনায় কারিনা

সময় বদলেছে, বদলেছে জীবনের গল্পও। একসময় বলিউডের আলোচিত প্রেমিক যুগল ছিলেন শহিদ কাপুর ও কারিনা কাপুর খান। সেই সম্পর্কের ইতি টেনে দুজনই গড়েছেন আলাদা সংসার। তবে পুরনো প্রেমের স্মৃতি যেন এখনও কৌতূহল জাগায় ভক্তদের মনে। সম্প্রতি আইফার মঞ্চে এই সাবেক জুটির উষ্ণ আলিঙ্গনের মুহূর্ত নতুন করে আলোচনায় এনেছে তাদের সম্পর্কের অতীত।

সম্প্রতি আইফার মঞ্চে দেখা হয় শহিদ ও কারিনার। সৌজন্য বিনিময়ের পর একে অপরকে আলিঙ্গন করেন তারা। মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন উপস্থিত পাপারাজ্জিরা। পরে সেই ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা আলোচনা।

একসময় তাদের প্রেম নিয়ে বলিউডে কম চর্চা হয়নি। একসঙ্গে অভিনয় করতে গিয়ে ঘনিষ্ঠতা, প্রেম এবং পরে বিচ্ছেদÑ সব মিলিয়ে তাদের সম্পর্ক ছিল ভক্তদের আগ্রহের কেন্দ্রে। বিশেষ করে ‘জব উই মেট’ সিনেমায় জুটি বেঁধে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তারা। পর্দার সেই রসায়ন আজও অনেকের কাছে স্মরণীয়।

সম্পর্ক ভাঙার পর অবশ্য দুজনই এগিয়ে গেছেন নিজ নিজ জীবনে। শহিদ কাপুর বিয়ে করেছেন মীরা রাজপুতকে। অন্যদিকে কারিনা কাপুর খান সংসার পেতেছেন অভিনেতা সাইফ আলী খানের সঙ্গে। দুজনেরই সন্তান রয়েছে। ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করলেও তাদের অতীত সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহ কখনও পুরোপুরি হারিয়ে যায়নি।

প্রায় এক বছর আগে আইফার মঞ্চেই শহিদ ও কারিনাকে সৌজন্য বিনিময় করতে দেখা গিয়েছিল। দীর্ঘদিনের দূরত্ব ও অস্বস্তি কাটিয়ে তাদের সেই স্বাভাবিক উপস্থিতিকে সম্পর্কের বরফ গলার ইঙ্গিত হিসেবে দেখেছিলেন অনেকে। এবার একই মঞ্চে তাদের আলিঙ্গনের দৃশ্য সেই আলোচনাকে আরও উস্কে দিয়েছে।

এদিকে প্রিয় জুটিকে আবার একসঙ্গে দেখে নস্টালজিয়ায় ভাসছেন ভক্তদের একাংশ। সামাজিক মাধ্যমে তাদের অনেকেই ‘জব উই মেট’-এর সিক্যুয়াল নির্মাণের দাবি জানিয়েছেন। যদিও নতুন করে এই জুটিকে পর্দায় ফেরানোর কোনো ঘোষণা নেই, তবু তাদের সাম্প্রতিক এই মুহূর্ত পুরনো দিনের স্মৃতি ফিরিয়ে দিয়েছে দর্শকের মনে। বাস্তবের সম্পর্ক বদলে গেলেও পর্দার জনপ্রিয় জুটির প্রতি ভালোবাসা যে এখনও অটুট, ভক্তদের প্রতিক্রিয়ায় মিলেছে তারই আভাস।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা