× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মায়ামির ‘এশিয়ান ফুড ফেয়ার ও কালচারাল শো’তে প্রথমবার পারফর্ম করবেন জায়েদ খান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ২১:২৮ পিএম

ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক জায়েদ খান। ফাইল ছবি

ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক জায়েদ খান। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আয়োজিত হতে যাওয়া ‘এশিয়ান ট্রেড, ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শো ২০২৬’-এ প্রথমবারের মতো মঞ্চ মাতাতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক জায়েদ খান। আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর দুই দিনব্যাপী এ আয়োজনে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় বিভিন্ন গানের সঙ্গে পারফর্ম করবেন তিনি।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ও নেপা হোলসেলের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ উৎসবের ৩১তম আসর। ফ্লোরিডার চার্লস এফ. ডজ সিটি সেন্টারে বসবে এবারের বর্ণাঢ্য আয়োজন।

বহুজাতিক সংস্কৃতি, ঐতিহ্যবাহী খাবার ও বাণিজ্যকে একত্রিত করার লক্ষ্য নিয়ে আয়োজিত এই মেলায় থাকছে এশিয়ার বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী খাবার, সাংস্কৃতিক পরিবেশনা ও ট্রেড এক্সপো। পাশাপাশি থাকবে বিভিন্ন দেশের জনপ্রিয় শিল্পীদের সরাসরি পরিবেশনা। তবে এবারই প্রথম এ মঞ্চে পারফর্ম করবেন চিত্রনায়ক জায়েদ খান। ঢাকাই সিনেমার জনপ্রিয় গানের তালে তাঁর এ পরিবেশনা উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকেরা।

এদিকে মায়ামিতে জায়েদ খানের পারফর্ম করার খবর ঘিরে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মাঝে বেশ আগ্রহ ও উচ্ছ্বাস দেখা গেছে। আয়োজকদের মতে, চলচ্চিত্রের পাশাপাশি এমন বড় মঞ্চে অংশ নেওয়ার মাধ্যমে প্রবাসীদের সঙ্গে সরাসরি যোগাযোগের একটি সুন্দর সুযোগ তৈরি হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা