× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন সিনেমায় রাকুল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৩ ১৩:৩৭ পিএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩ ১৩:৪৩ পিএম

নতুন সিনেমায় রাকুল

বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং। ২০২২ সালটি বেশ ব্যস্ততার মধ্যে কেটেছে তার। ব্যস্ততা নতুন বছরেও শুরু হয়ে গেছে তার। একের পর সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন। ২০২৩ সালটিও রাকুল নিজের করে নেবেন বলে ধারণা বলিউডের সিনেমা বিশ্লেষকদের।

সম্প্রতি রাকুল নতুন আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমার নাম এখনও ঠিক না হলেও পরিচালকের নাম প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। তাদের তথ্যমতে, তরুণ নির্মাতা নিখিল মহাজনের নায়িকা হচ্ছেন রাকুল। এ বিষয়ে নিখিল গণমাধ্যমে বলেন, ‘আমরা গত বছর থেকেই রাকুলের দিকে নজর রাখছি। তার মুক্তিপ্রাপ্ত ‘থ্যাংক গড’ সিনেমাটি আমাদের মুগ্ধ করেছে। এই সিনেমায় তিনি নিজেকে মেলে ধরেছেন এবং প্রমাণ করেছেন কেন তিনি সবার থেকে আলাদা। এরপর আমাদের টিমের পক্ষ থেকে রাকুলের সঙ্গে যোগাযোগ করা ও গল্প শোনানো হয়। গল্প শুনে কাজটি করার জন্য তিনি নিশ্চিত করেন। এখন পর্যন্ত সিনেমার নাম ঠিক করা না হলেও আমরা কাজের জন্য প্রস্তুতি নিচ্ছি।’

সিনেমাটি প্রযোজনা করবেন সুনীর ক্ষেত্রপাল। এই সিনেমায় রাকুলের সঙ্গে কারা কারা অভিনয় করবেন, তা নিয়েও কিছু নিশ্চিত করেননি পরিচালক। 

এদিকে রাকুল প্রীত সিংয়ের নতুন সিনেমা ‘ছাত্রীওয়ালি’ মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমায় তিনি সেক্স এডুকেশন বা যৌনশিক্ষা নিয়ে কিশোর-কিশোরীদের শিক্ষা প্রদান করবেন। যার ট্রেলার ইতোমধ্যেই বেশ সাড়া ফেলেছে। অনেকের মতে, সিনেমাটি ভারতীয় শিক্ষাব্যবস্থা প্রচারে বড় ধরনের একটি ভূমিকা রাখবে। সিনেমাটি আগামী ২০ জানুয়ারি জি ফাইভে মুক্তি পাবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা