× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভালো গল্প পেলে অভিনয়ে নিয়মিত হব : পড়শী

মৌসুম আহমেদ

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৩ ১৩:৩৪ পিএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩ ১৪:৫১ পিএম

ভালো গল্প পেলে অভিনয়ে নিয়মিত হব : পড়শী

খুদে গানরাজের ছোট্ট পড়শী। ২০০৮ থেকে ২০২৩, তার ক্যারিয়ার। ১৫ বছরে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন জনপ্রিয় গায়িকা হিসেবে। গানের বাইরেও সমানতালে অভিনয় করে যাচ্ছেন টিভি নাটকে। নতুন বছরে কেমন আছেন তিনি, কেমন চলছে তার কাজের ব্যস্ততাপ্রতিদিনের বাংলাদেশের সঙ্গে আলাপচারিতায় জানালেন সেসব কথা। লিখেছেন মৌসুম আহমেদ

কেমন যাচ্ছে নতুন বছরে গানের ব্যস্ততা?
মাত্র তো নতুন বছর শুরু হলো, সম্প্রতি একটি নতুন গানের পরিকল্পনা চলছে। এ মাসের শেষে ইনশা আল্লাহ শুটিং শুরু হবে। তবে নতুন বছরে দর্শকদের ভালো কিছু দেওয়ার ইচ্ছা আছে। যদিও চেষ্টা করছি আগের থেকে বেছে বেছে কাজ করার। তবে সব মিলে নতুন বছরে ব্যস্ততাটা ভালোই কাটবে বলে মনে হচ্ছে।

গানে আপনাকে অনিয়মিত দেখা যায়। গান থেকে কি তাহলে একটু একটু সরে যাচ্ছেন?
ঠিক তেমনটা না। এখন থেকে বেছে বেছে কাজ করব। গানের এই দীর্ঘ জার্নিতে এখন একটু নিজের পছন্দের ওপর গুরুত্ব দিচ্ছি। কারণ আমার কাছে এখন মনে হয়, কোয়ান্টিটির থেকে কোয়ালিটির ওপর ফোকাস করা জরুরি।

অনেক দিন সিনেমায়ও আপনার গান পাওয়া যাচ্ছে না...
আপনি যখন একটু যাচাই-বাছাই করে কাজ করবেন তখন সংখ্যাটা কমবে এটাই স্বাভাবিক। অনেক বছর হলো যেহেতু ইন্ডাস্ট্রিতে কাজ করছি, তাই এত বছর পর এসে আমি হুট করে গান গাইতে চাই না। সিনেমার গান হোক কিংবা নাটকের গান, এখন থেকে বাছাই করব। অনেক প্লেব্যাকের প্রস্তাব আসে। তবে খুব একটা নতুন কিছু মনে হয়নি। ভালো কথা ও সুরের গান হলে, ভালো প্রতিষ্ঠানের গান হলে গাইব।

শীতের মৌসুম তো চলছে, স্টেজ শো করছেন কি?
স্টেজ শোগুলোই করছি ধীরেসুস্থে। আমার স্টেজ শোর বিষয়গুলো মূলত আমার ম্যানেজারই দেখাশোনা করেন। এ মুহূর্তে বেশ কিছু শো আছে জেনেছি। আর সামনে যেহেতু ভালোবাসা দিবস, সামগ্রিক পরিস্থিতির ওপর ডিপেন্ড করেই শোগুলোয় অ্যাটেন্ড করার ট্রাই করব।

সম্প্রতি অভিনয়ে দেখা মিলছে আপনার। অভিনয়ে কি নিয়মিত হবেন?
নিয়মিত হব কি না বলতে পারছি না। সত্যি বলতে, যদিও আমি গানের মানুষ, অভিনয়টাও আমি এনজয় করি। আগেও নাটকে অভিনয় করেছি। তবে মাঝে বিরতি ছিল। এখন বেশ ভালো ভালো গল্প পাচ্ছি, তাই নাটকে কাজ করা হচ্ছে। ভালো গল্প পেলে অভিনয়ে নিয়মিত হব।

সম্প্রতি ‘ভালোবাসি তোমাকে’ শিরোনামে নাটকে কাজ করেছেন। এ নাটকে আপনার চরিত্র ও গল্পটি জানতে চাই...
এ নাটকটিতে আমি ও নিলয় আলমগীর অভিনয় করেছি। নাটকটি খুব শিগগিরই প্রকাশ পাবে। নাটকের গল্প নিয়ে যদি বলতে চাই, গল্পটি খুবই সুন্দর, গল্পটি একটি মিডল ক্লাস ফ্যামিলির। সবকিছু মিলে এটা একটা লাভ স্টোরি।

কার সঙ্গে অভিনয় করে স্বাচ্ছন্দ্যবোধ করেন?
সত্যি বলতে যাদের সঙ্গেই অভিনয় করি না কেন, সবাই অনেক সাপোর্টিভ। আলাদা করে কিছুই বলতে পারছি না।

শীত তো বিয়েরও মৌসুম। বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা আছে কি?
আমি প্রায়ই এ প্রশ্নটির সম্মুখীন হই। আচ্ছা আবারও বলছি, আসলে জন্ম-মৃত্যু-বিয়ে আল্লাহর হাতে। যখন এটা হওয়ার দেখবেন হয়ে যাবে। তা ছাড়া পরিবারের কাছে আমি এখনও ছোট। তাই বিয়ে নিয়ে তেমন কোনো পরিকল্পনা আমার আপাতত নেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা