× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪৯-এ পা রাখলেন হৃত্বিক রোশন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৩ ১৩:২৭ পিএম

৪৯-এ পা রাখলেন হৃত্বিক রোশন

আজ অভিনেতা হৃত্বিক রোশনের জন্মদিন। ৪৯-এ পা রাখলেন অভিনেতা। সকাল থেকে নেটমাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন তিনি। বলিউড তারকা থেকে অনুরাগীরা সবাই অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। হৃত্বিকের ডাকনাম ‘ডুগু’। ১৯৭৪ সালের ১০ জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। বাবা পরিচালক ও প্রযোজক রাকেশ রোশন, মা পিঙ্কি রোশন। প্রতিবারই বাবা ও মায়ের কাছ থেকে বিশেষ শুভেচ্ছা পান হৃত্বিক।

মজবুত ও ফিট আকর্ষণীয় শারীরিক কাঠামোর জন্য হৃত্বিককে বলা হয় বলিউডের গ্রিক দেবতা। নাচ ও অ্যাকশনের দৃশ্যের জন্য বিশেষ খ্যাতি রয়েছে তার। ১৯৮০-এর দশকে বেশ কয়েকটি ছবিতে হৃত্বিক শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন। পরে রাকেশ রোশন পরিচালিত চারটি ছবিতে সহকারী পরিচালক হিসেবেও কাজ করেন তিনি। বাবার পরিচালনায় ২০০০ সালে ‘কাহো না প্যায়ার হ্যায়’ ছবিতে তিনি প্রথমবার প্রধান চরিত্রে অভিনয় করেন। এই ছবিটি বক্স-অফিসে সাফল্য অর্জন করেছিল এবং এতে অভিনয় করে হৃত্বিক বেশ কয়েকটি পুরস্কারও অর্জন করেছিলেন। 

২০০০ সালে সন্ত্রাসবাদ নাট্যধর্মী ‘ফিজা’ এবং ২০০১ সালে একাধিক তারকায় ভর্তি ‘কাভি খুশি কাভি গাম’ ছবি দুটি তাকে বিশেষ খ্যাতি অর্জনে সাহায্য করে। সেই সাফল্য নিয়ে নিজেকে সুপারস্টারে পরিণত করেছেন হৃত্বিক। 

গেল বছর তার ‘বিক্রম ভেদা’ ছবিটি বেশ ব্যবসা করেছে। এ বছর তিনি হাজির হবেন ‘ফাইটার’ সিনেমায়। এখানে তার বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।

ব্যক্তিজীবনে হৃত্বিক ২০০০ সালে সুজান খানকে বিয়ে করেছিলেন। তাদের দুই পুত্রসন্তান রয়েছে। ২০১৪ সালে তাদের চৌদ্দ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি ঘটে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা