× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিস অ্যান্ড মিসেস ডক্টর ২০২৫-এর গ্র্যান্ড ফিনালে ২৪ অক্টোবর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ১৮:২৩ পিএম

চিকিৎসকদের পেশাগত পরিচয়ের বাইরের প্রতিভা, ব্যক্তিত্ব ও সৃজনশীলতা তুলে ধরতে আয়োজিত ‘মিস অ্যান্ড মিসেস ডক্টর ২০২৫’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে আগামী ২৪ অক্টোবর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চিকিৎসকদের পেশাগত পরিচয়ের বাইরের প্রতিভা, ব্যক্তিত্ব ও সৃজনশীলতা তুলে ধরতে আয়োজিত ‘মিস অ্যান্ড মিসেস ডক্টর ২০২৫’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে আগামী ২৪ অক্টোবর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চিকিৎসকদের পেশাগত পরিচয়ের বাইরের প্রতিভা, ব্যক্তিত্ব ও সৃজনশীলতা তুলে ধরতে আয়োজিত ‘মিস অ্যান্ড মিসেস ডক্টর ২০২৫’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে আগামী ২৪ অক্টোবর।

ঢাকার লা মেরিডিয়ান হোটেলে বিকেল ৪টায় শুরু হবে এ আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার।

প্রতিযোগিতার বিচারক হিসেবে থাকবেন মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মীম, বিতার্কিক ও টেলিভিশন উপস্থাপক ডা. আব্দুন নূর তুষার, চিকিৎসক ও অভিনেতা ডা. এজাজুল ইসলাম এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।

২০২৫ সালে শুরু হওয়া এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতার লক্ষ্য চিকিৎসকদের নেতৃত্ব, যোগাযোগদক্ষতা, আত্মবিশ্বাস ও সৃজনশীলতার বিকাশে উৎসাহ দেওয়া এবং তাঁদের পেশাগত কাজের বাইরের প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি করা।

আয়োজকরা জানান, গ্র্যান্ড ফিনালেতে প্রতিযোগীদের চূড়ান্ত মূল্যায়নের পর বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। বিভিন্ন পর্যায়ের প্রতিযোগিতা শেষে নির্বাচিত সেরা ১০ জনের মধ্য থেকে বিজয়ী নির্বাচন করা হবে। পাশাপাশি অন্য প্রতিযোগীদের অর্জন ও স্বীকৃতিও তুলে ধরা হবে।

‘মিস অ্যান্ড মিসেস ডক্টর ২০২৫’-এর অফিশিয়াল কো-অর্ডিনেটর ছিলেন ডা. শেখ সোহা। আয়োজনটির মূল উদ্যোক্তা দ্য রেস্ট্রেইনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. হাসান মাহমুদ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা