× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভিনয় থেকে দূরে শবনম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ১৩:৩৫ পিএম

অভিনয় থেকে দূরে শবনম

বাংলাদেশের চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী শবনম। একসময় রুপালি পর্দায় নিজের অভিনয় ও সৌন্দর্যে দর্শককে মুগ্ধ করেছেন তিনি। সময়ের পরিবর্তনে এখন অভিনয় থেকে দূরে এই অভিনেত্রী। রাজধানীর বারিধারার পার্ক রোডের বাসায় নিজের মতো করেই কাটছে তার দিন। টেলিভিশনে অনুষ্ঠান দেখা, পত্রিকা পড়া, ফেসবুক ঘাঁটা আর মাঝেমধ্যে বিভিন্ন দাওয়াতে অংশ নেওয়ার মধ্য দিয়েই সময় কাটে তার।

সম্প্রতি নিজের বর্তমান জীবনযাপন নিয়ে কথা বলতে গিয়ে শবনম জানান, স্বামী প্রখ্যাত সংগীত পরিচালক রবিন ঘোষের মৃত্যুর পর থেকে তিনি আরও বেশি ঘরকেন্দ্রিক হয়ে পড়েছেন। ইচ্ছা থাকলেও এখন আর তেমন কোথাও যেতে মন চায় না তার। তবে এই সময়ে পাশে পেয়েছেন একমাত্র ছেলে রনিকে।

নিজের বর্তমান সময়ের কথা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ছেলের সঙ্গেই তার বেশির ভাগ সময় কাটে। টেলিভিশনে সিনেমা ও খবর দেখেন, ফেসবুকের মাধ্যমে দেশ-বিদেশের নানা খবর সম্পর্কে জানার চেষ্টা করেন। তবে অভিনয়ে ফেরার সম্ভাবনা নিয়ে শবনমের কণ্ঠে অনিশ্চয়তা। শারীরিক অসুস্থতার কারণে আর সিনেমায় কাজ করা সম্ভব হবে না বলেই মনে করছেন তিনি।

কাজী হায়াৎ পরিচালিত ‘আম্মাজান’ শবনম অভিনীত সর্বশেষ সিনেমা। এ বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননায় ভূষিত হওয়ার কথা রয়েছে তার। এ বিষয়ে রাষ্ট্রীয় প্রজ্ঞাপন জারি হলেও এখনও পুরস্কার প্রদান অনুষ্ঠানের খবর পাওয়া যায়নি।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা