× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাহবুবুল খালিদের কথা-সুরে আসিফ আকবরের নতুন গান

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ১৭:৩৩ পিএম

গীতিকবি ও সুরকার মাহবুবুল খালিদ ও সংগীতশিল্পী আসিফ আকবর। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

গীতিকবি ও সুরকার মাহবুবুল খালিদ ও সংগীতশিল্পী আসিফ আকবর। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

গীতিকবি ও সুরকার মাহবুবুল খালিদের কথা ও সুরে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন বাংলা গানের ‘যুবরাজ’খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। ‘সখি তুই কি তেল মাখিস চুলে’ শিরোনামের রোমান্টিক গানটিতে প্রেম, সৌন্দর্য ও মুগ্ধতার অনুভূতি ফুটে উঠেছে লোকজ শব্দ ও সুরের মেলবন্ধনে।

প্রিয় মানুষের রূপ ও সৌন্দর্যে মুগ্ধ এক প্রেমিকের আবেগ গানটির মূল উপজীব্য। সহজ-সরল কথামালা ও লোকজ উপস্থাপনায় গানটি শ্রোতাদের কাছে ভিন্নমাত্রা নিয়ে হাজির হবে বলে আশা সংশ্লিষ্টদের।

গানটির কয়েকটি পঙ্‌ক্তি হলো, ‘সখি তুই কি তেল মাখিস চুলে/ কী শাড়ি পরিস তুই, হাওয়ায় আঁচল দুলে/ তোর নূপুর বাজে ঘুঙুর ঘুঙুর/ রূপে আগুন জ্বলে।’

খুব শিগগিরই গানটির সংগীতচিত্র প্রকাশ করা হবে ‘খালিদ সংগীত’-এর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। এরই মধ্যে একই নামের ওয়েবসাইটে গানটির অডিও প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশের সংগীত ও সাহিত্যাঙ্গনে দীর্ঘদিন ধরে সৃজনশীল কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন মাহবুবুল খালিদ। প্রেম, বিরহ ও রোমান্টিক অনুভূতির পাশাপাশি তাঁর গানে উঠে এসেছে সামাজিক অসংগতি, মানবিক সংকট এবং দেশ-বিদেশের নানা আলোচিত ঘটনা। তাঁর লেখা পাঁচ শতাধিক গান ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এসব গানে কণ্ঠ দিয়েছেন বিভিন্ন প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পীরা।

সামাজিক সচেতনতা ও মানবিক আবেদন সৃষ্টিতেও তার গানের বিশেষ ভূমিকা রয়েছে। ঢাকার মিরপুরে নির্যাতনের শিকার শিশু গৃহকর্মী আদুরিকে নিয়ে তিনি লিখেছেন ‘আদুরি’। সীমান্তে ফেলানী হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে রচনা করেছেন ‘ফেলানীরে করল গুলি’।

এ ছাড়া মাগুরায় শিশু আছিয়ার ওপর নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে তাঁর লেখা ‘মাগুরার ফুল’ গানটি মানবিকতা ও বিবেকের প্রশ্ন সামনে এনেছে। সাম্প্রতিক সময়ে তিনি লিখেছেন ‘রামিসার বিচার’ শিরোনামের গানও।

দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মানবিক সংকটও স্থান পেয়েছে তার সৃষ্টিতে। ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট নিয়ে লেখা গানগুলোর মাধ্যমে তিনি তুলে ধরেছেন মানবতা, প্রতিবাদ ও সচেতনতার বার্তা।

এবার মাহবুবুল খালিদের এই বৈচিত্র্যময় সংগীতভান্ডারে যুক্ত হলো আসিফ আকবরের কণ্ঠে ‘সখি তুই কি তেল মাখিস চুলে’। রোমান্টিক আবহ ও লোকজ শব্দের সমন্বয়ে তৈরি গানটি শ্রোতাদের মধ্যে কতটা সাড়া ফেলে, এখন সেটিই দেখার বিষয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা