× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশে প্রথমবার বিশ্বরঙের ‘পূজো বাড়ির গান’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ২১:৩৯ পিএম

১৩টি গানের এ আয়োজনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের উৎসবমুখর পরিবেশে বাংলা গান ও বাঙালির ঐতিহ্যকে আরও বিস্তৃত পরিসরে তুলে ধরতে চায় বিশ্বরঙ। ছবি: বিশ্বরংয়ের সৌজন্যে

১৩টি গানের এ আয়োজনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের উৎসবমুখর পরিবেশে বাংলা গান ও বাঙালির ঐতিহ্যকে আরও বিস্তৃত পরিসরে তুলে ধরতে চায় বিশ্বরঙ। ছবি: বিশ্বরংয়ের সৌজন্যে

শারদীয় দুর্গোৎসবের আনন্দ, আবেগ ও বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে সংগীতের মাধ্যমে তুলে ধরতে বাংলাদেশে প্রথমবারের মতো ১৩টি গানের বিশেষ আয়োজন করেছে জনপ্রিয় ফ্যাশন হাউস বিশ্বরঙ। ‘পূজো বাড়ির গান’ শিরোনামের এ আয়োজনে উঠে এসেছে দুর্গাপূজার চিরচেনা আবহ, বাঙালিয়ানা ও উৎসবের নানা অনুষঙ্গ।

এ বিশেষ সংগীত আয়োজনে অংশ নিয়েছেন সুকন্যা মজুমদার, রেহান রাসুল, পূজা, সুস্মিতা সাহা, সিঁথি সাহা, ক্লোজআপ তারকা সালমা, পুতুল, সন্দীপন ও সজীবসহ একাধিক শিল্পী। বিভিন্ন শিল্পীর পরিবেশনায় সাজানো ১৩টি গানে পূজার আনন্দ ও বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

বিশ্বরঙের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশ করা হচ্ছে গানগুলো। ফলে দর্শক-শ্রোতারা অনলাইন প্ল্যাটফর্মেই উপভোগ করতে পারবেন এ বিশেষ সংগীত আয়োজন।

আয়োজকদের লক্ষ্য, বাংলা গান ও বাঙালির ঐতিহ্যের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের আবহকে নতুন মাত্রায় উপস্থাপন করা। সংগীতের মধ্য দিয়ে পূজার আনন্দ, আবেগ ও সাংস্কৃতিক চেতনাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা নিয়ে বিশ্বরঙের এ উদ্যোগ।

‘পূজো বাড়ির গান’-এর পরিকল্পনা ও পরিচালনায় রয়েছেন বিপ্লব সাহা। চিত্রগ্রহণ করেছেন অনিক চন্দ ও বি সি ইমরান। সম্পাদনা ও রং বিন্যাসের দায়িত্বে ছিলেন বি সি ইমরান। আয়োজনটির সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়েছে তানভীর আলম সজীব ও সুকন্যা মজুমদারকে।

১৩টি গানের এ আয়োজনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের উৎসবমুখর পরিবেশে বাংলা গান ও বাঙালির ঐতিহ্যকে আরও বিস্তৃত পরিসরে তুলে ধরতে চায় বিশ্বরঙ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা