× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রহস্য-রোমাঞ্চে ওটিটি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ১৪:৩৫ পিএম

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬ ১৬:৩৪ পিএম

রহস্য-রোমাঞ্চে ওটিটি

ঘরে বসেই পছন্দের সিনেমা ও সিরিজ দেখার সুযোগ তৈরি করেছে ওটিটি প্লাটফর্মগুলো। প্রতি সপ্তাহেই নতুন গল্প, ভিন্ন ঘরানা আর নানা দেশের নির্মাণ নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছে এসব মাধ্যম। চলতি সপ্তাহেও মুক্তি পেয়েছে রহস্য, অপরাধ, কূটনীতি ও অতিপ্রাকৃত কাহিনীনির্ভর বেশকিছু কনটেন্ট।

বীরাঙ্গনা ২

মুক্তি : হইচই, ১৫ অক্টোবর

অভিনয় : সন্দীপ্তা সেন, প্রীতি সরকার, তথাগত চৌধুরী

প্রথম সিজনে নববিবাহিত কনেদের ধারাবাহিক খুনের রহস্য উন্মোচন করেছিলেন পুলিশ কর্মকর্তা চিত্রা বসু। নতুন সিজনে শহরের বিভিন্ন প্রান্তে খুনের শিকার হচ্ছেন বিউটি ইনফ্লুয়েন্সাররা। রহস্যের জট খুলতে আবারও তদন্তে নামেন চিত্রা।

তেনজিং

মুক্তি : অ্যাপল টিভি, ১৬ অক্টোবর

অভিনয় : গেনডেন ফুনসুক, টম হিডলস্টন, উইলেম ড্যাফো

এভারেস্ট জয়ের ইতিহাসের নেপথ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নাম তেনজিং নোরগে। এডমন্ড হিলারির পাশাপাশি তার অবদানও উঠে এসেছে এই সিনেমায়। পর্বতারোহণের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে নির্মিত হয়েছে ছবিটি।

মানি ট্র্যাপ : দ্য কারুন ট্রেজার

মুক্তি : নেটফ্লিক্স, ১৬ অক্টোবর

অভিনয় : ইলমাজ এরদোয়ান, কিভান্স তাতলিতুগ, দেমেত আকবাগ

একটি পৌরাণিক মানচিত্রের সন্ধান পেয়ে গুপ্তধনের খোঁজে নামে প্রতারক আসীম নোয়ান ও তার দল। কিন্তু কারুনের গুপ্তধন উদ্ধারের এই অভিযানে তাদের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে আন্তর্জাতিক পর্যায়ের পেশাদার গুপ্তধন শিকারিরা। রহস্য ও রোমাঞ্চে এগিয়ে যাবে সিরিজটির গল্প।

মাস্টারপ্ল্যান

মুক্তি : প্রাইম ভিডিও, ১৬ অক্টোবর

অভিনয় : স্ট্যানলি টুচি, সিমোনা তাবাসকো, ভিক্টর বেলমন্ডো

মোনালিসা চিত্রকর্ম চুরির পরিকল্পনা করে এক চোর। সেই পরিকল্পনা বাস্তবায়নে দলে নেয় একজন হ্যাকার ও একজন বিস্ফোরক বিশেষজ্ঞকে। তবে অতীতের একটি সত্য সামনে আসার পর দলের সদস্যদের মধ্যে দেখা দেয় মতবিরোধ। চুরির পরিকল্পনা কোন দিকে মোড় নেয়, তা নিয়েই সিনেমার কাহিনী।

দ্য ডিপ্লোম্যাট সিজন ৪

মুক্তি : নেটফ্লিক্স, ১৫ অক্টোবর

অভিনয় : কেরি রাসেল, অ্যালিসন জ্যানি, রুফাস সিউয়েল

আন্তর্জাতিক রাজনীতি, কূটনৈতিক টানাপড়েন ও ব্যক্তিগত সম্পর্কের জটিলতা নিয়ে ফিরছে সিরিজটি। লন্ডন ও ওয়াশিংটনের কূটনৈতিক সমীকরণ সামলানোর পাশাপাশি ওয়াইলার দম্পতিকে নিজেদের দাম্পত্য সম্পর্কের নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।

ভিশনকোয়েস্ট

মুক্তি : ডিজনি প্লাস, ১৪ অক্টোবর

অভিনয় : পল বেটানি, জেমস স্পেডার

নিজের অতীত ও পরিচয়ের সন্ধানে আত্মগোপনে রয়েছে সুপারহিরো ভিশন। কিন্তু তাকে হত্যার জন্য পুরস্কার ঘোষণা হলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এক রহস্যময় কিশোরকে সঙ্গে নিয়ে পালানোর সময় তার অবচেতন মনে ফিরে আসে আলট্রন। অতীতের স্মৃতি ও নতুন বিপদের মুখোমুখি হয়ে ভিশন কীভাবে এগিয়ে যায়, তা নিয়েই সিরিজটির গল্প। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা