× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রজনীকান্তে মুগ্ধ বিদ্যা বালান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ১৪:৩২ পিএম

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬ ১৬:৩৬ পিএম

বিদ্যা বালান

বিদ্যা বালান

দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তের সঙ্গে প্রথমবার কাজ করতে গিয়ে ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। শুটিং সেটে রজনীকান্তের প্রবেশ ঘিরে তার মনে ছিল রাজকীয় আয়োজনের প্রত্যাশা। কিন্তু কোনো আড়ম্বর ছাড়াই নীরবে সেটে প্রবেশ করেন এই অভিনেতা। তার এমন স্বাভাবিক উপস্থিতি অবাক করার পাশাপাশি মুগ্ধ করেছে বিদ্যাকে।

সম্প্রতি ‘ভ্যারাইটি ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা তুলে ধরেন বিদ্যা। তিনি জানান, শুটিং সেটে আগে থেকেই উপস্থিত ছিলেন তিনি। পরিচালকের সঙ্গে চিত্রগ্রাহক ও সহকারীদের কয়েকজনের গল্পে মেতে ছিলেন। এমন সময় দূর থেকে রজনীকান্তকে তাদের দিকে এগিয়ে আসতে দেখেন।

বিদ্যা বলেন, ‘ভেবেছিলাম, তার প্রবেশের সময় তূর্য বাজবে, রাজকীয় কোনো আয়োজন হবে। কিন্তু তিনি নিঃশব্দে হেঁটে এলেন।’ রজনীকান্তের বিনয়ী আচরণ ও সহজভাবে সবার সঙ্গে মেশার ধরন মুগ্ধ করেছে বিদ্যাকে। তার মতে, এত বড় তারকা হয়েও রজনীকান্তের মধ্যে কোনো আড়ম্বর নেই। নিজের স্বাভাবিক ব্যক্তিত্ব দিয়েই মানুষের মন জয় করেন তিনি। ‘তার কাছ থেকে শেখার, প্রশংসা করার এবং নিজের মধ্যে ধারণ করার মতো অনেক কিছু আছে। তিনি যেভাবে আছেন, সেভাবেই নিজেকে উপস্থাপন করেন। আমার মনে হয়, এ কারণে দর্শক তাকে এত ভালোবাসেন। তিনি খুবই অকৃত্রিম।’

রজনীকান্তের সঙ্গে প্রথম দিকের সাক্ষাতের একটি স্মৃতিও জানিয়েছেন বিদ্যা। অভিনেত্রী জানান, রজনীকান্ত তাকে বলেছিলেন, সামাজিক মাধ্যমে তার প্রকাশ করা রিল ভিডিওগুলো দেখেন এবং সেগুলো বেশ মজার লাগে। এমন মন্তব্যে শুটিংয়ের শুরুতেই অনেকটা স্বস্তি পেয়েছিলেন তিনি।

বিদ্যার ভাষ্য, রজনীকান্ত সহশিল্পীদের নিজেদের মতো অভিনয় করার সুযোগ দেন। তার সামনে কাজ করতে গিয়ে বাড়তি চাপও অনুভব করতে হয়নি।

নেলসন দিলীপ কুমার পরিচালিত ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্ত ও বিদ্যা ছাড়াও অভিনয় করেছেন এস জে সূর্য, মিঠুন চক্রবর্তী, রম্যা কৃষ্ণন, যোগী বাবুসহ অনেকে। অনিরুদ্ধ রবিচন্দর সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন। এটি ২০২৩ সালের ব্যবসাসফল ‘জেলার’ সিনেমার সিক্যুয়েল।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা