× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভিনয়ে ব্যস্ত নুসরাত ফারিয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ১৪:২৬ পিএম

নুসরাত ফারিয়া

নুসরাত ফারিয়া

অভিনয়জগতে নিজস্ব উপস্থিতি, পর্দায় সাবলীল অভিনয় আর গ্ল্যামারাস ব্যক্তিত্ব দিয়ে দর্শকের নজর কেড়েছেন নুসরাত ফারিয়া। বড়পর্দার পাশাপাশি এবার ওয়েবভিত্তিক কাজেও নিজের অবস্থান তৈরি করতে যাচ্ছেন এই অভিনেত্রী। একদিকে নতুন সিনেমার শুটিং, অন্যদিকে মুক্তির অপেক্ষায় ওয়েব ফিল্মÑ সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সামনে ভিন্নধর্মী কয়েকটি কাজ নিয়ে দর্শকের সামনে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন ফারিয়া।

সম্প্রতি এম এইচ খোকন পরিচালিত ‘লজ্জা’ সিনেমার শুটিং শুরু করেছেন এই অভিনেত্রী। ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে সিনেমাটি। এর গল্প লিখেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। এতে ফারিয়ার সহশিল্পী হিসেবে রয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক সচেতনতামূলক গল্পে নির্মিত সিনেমাটি আগামী বছর ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। চরিত্রের প্রয়োজনে সামরিক প্রশিক্ষণও নিয়েছেন ফারিয়া। নতুন এই কাজের জন্য নিজেকে প্রস্তুত করতে শারীরিক পরিবর্তনেও মনোযোগ দিয়েছেন তিনি। 

এদিকে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’ নিয়েও আলোচনায় রয়েছেন ফারিয়া। কমেডি ও থ্রিলারের মিশেলে নির্মিত এই ওয়েব ফিল্মে তার সঙ্গে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান ও শাহরিয়ার নাজিম জয়। গল্পের কেন্দ্রীয় নারী চরিত্রে দেখা যাবে ফারিয়াকে। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, আইস্ক্রিনে মুক্তির অপেক্ষায় রয়েছে কাজটি। 

অন্যদিকে অনম বিশ্বাস পরিচালিত ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমাটিও রয়েছে তার সম্ভাব্য আসন্ন কাজের তালিকায়। স্বাধীন বাংলা ফুটবল দল ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটিতে ফারিয়ার সঙ্গে অভিনয় করেছেন আরিফিন শুভসহ আরও অনেকে। সিনেমাটি চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পেতে পারে বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, যদিও মুক্তির তারিখ এখনও নিশ্চিত নয়।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা