× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘কাছের কেউ’তে অপূর্ব-নীহা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ ১৪:২৪ পিএম

জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নাহা

জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নাহা

ছোটপর্দায় জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নাহার নীহার জুটি দর্শকের কাছে পরিচিত। একসঙ্গে তাদের অভিনীত নাটকগুলো ঘিরে দর্শকের আগ্রহও বরাবরই লক্ষ করা যায়। সেই ধারাবাহিকতায় আবারও জুটি বেঁধেছেন এই দুই অভিনয়শিল্পী। এসআর মজুমদারের রচনা ও পরিচালনায় বিশেষ নাটক ‘কাছের কেউ’তে দেখা যাবে তাদের।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘এবার ঢাকায় এসে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। প্রত্যেকটি নাটকের গল্পই ভীষণ সুন্দর। ‘কাছের কেউ’ নাটকের গল্পও খুব সুন্দর। এসআর মজুমদার বেশ যত্ন নিয়ে নাটক নির্মাণের চেষ্টা করেন।’

নাজনীন নীহার অভিনয়ের প্রতি আগ্রহ ও শেখার মানসিকতার প্রশংসা করে অপূর্ব আরও বলেন, ‘নীহার মধ্যে অভিনয় শেখার অনেক চেষ্টা। ভীষণ ধৈর্যশীল সে। কাজের প্রতি সবসময়ই সিরিয়াস। আমি নিজেও এখনও অভিনয় শিখি, প্রতিনিয়ত নানাভাবে শিখছি। নীহার অভিনয় শেখার প্রবল আগ্রহটা বড় বিষয়। কোনো সংলাপ ঠিকমতো বলতে না পারলে লজ্জা না পেয়ে বারবার জিজ্ঞেস করে নেয়। অনেকেই লজ্জায় তা করতে চান না, কিন্তু নীহা করে নেয়। এ কারণে তার অভিনয়ও দিন দিন আরও ভালো হচ্ছে। ‘কাছের কেউ’সহ এবার যে কয়েকটি নাটকে অভিনয় করেছি, নীহা ভালো করার চেষ্টা করেছে।’

অন্যদিকে অপূর্বর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে নাজনীন নীহা বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই অপূর্ব ভাইয়ার সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে আসছি। তিনি যেমন ভীষণ সহযোগিতাপরায়ণ, তেমনি ভালো মনের একজন মানুষ। সহশিল্পীদের প্রতি তিনি ভীষণ শ্রদ্ধাশীল ও স্নেহশীল। আমার মনে হয়, বিশেষ করে তার নায়িকা হিসেবে অভিনয়ের বিষয়টি একজন অভিনয়শিল্পীর জন্য মানদণ্ড হিসেবেও বিবেচিত হয়। অপূর্ব ভাইয়ার বিপরীতে নায়িকা হিসেবে অভিনয়ের সুযোগ পাওয়া সৌভাগ্যের। একই সঙ্গে তার বিপরীতে অভিনয় করতে হলে অভিনয়ের বিষয়ে জেনেশুনেই আসতে হয়।’

‘কাছের কেউ’তে অভিনয়ের সুযোগ করে দেওয়ার জন্য পরিচালক এসআর মজুমদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নীহা। পরিচালক জানিয়েছেন, খুব শিগগিরই নাটকটি প্রকাশ পাবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা