× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মৎস্য কন্যার সাজে ফিরছেন রিচি

বরগুনা প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩ ১৮:৪৩ পিএম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩ ২০:৩২ পিএম

নাটকের চিত্রায়নের একটি দৃশ্য। প্রবা ফটো

নাটকের চিত্রায়নের একটি দৃশ্য। প্রবা ফটো

সমুদ্র উপকূলের সংগ্রামী মেয়ে ‘মৎস্য কন্যা’। জীবীকার তাগিদে যার জীবনই সংগ্রাম। এমন এক গল্পের মিশ্রণে নির্মিত নাটক দিয়ে দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন সোলায়মান রিচি। ‘মৎস্য কন্যা’ নাটকে দেখা যাবে দেশের টেলিভিশন নাটকের জনপ্রিয় এই অভিনেত্রী।

নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ, প্রযোজনায় ছিলেন শাহরিয়ার শাকিল। দেশের সর্বদক্ষিণের জেলা বরগুনায় সম্প্রতি এটির নির্মাণ কাজ শেষ হয়। গল্পের প্রয়োজনে নাটকের সম্পুর্ণ চিত্রায়ন হয়েছে জেলার তালতলী উপজেলার বিভিন্ন স্থানে।

রিচি ছাড়া এতে অভিনয় করেছেন সাবরিন আজাদ, সৈকত সিদ্দিক, সাদ্দাম মাল ও হাইরাজ মাঝি।

নাটকের চিত্রায়নের একটি দৃশ্য। প্রবা ফটো

নাটকটি নিয়ে কথা হয় রিচির সঙ্গে। তিনি বলেন, ‘সমুদ্র উপকুলের এক নারীর জীবন সংগ্রামের গল্প ‘মৎস্য কন্যা’। এমন গল্পে দেশে আগে কখনো নাটক নির্মাণ হয়েছে বলে আমার জানা নেই। এতে কাজ করতে পেরে খুব ভালো লাগছে।’

পরিচালক মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ বলেন, ‘সমাজের অনেক ক্ষেত্রে ভুক্তভোগী হয় নারীকে। এ ধরণের গল্প নিয়ে কাজ করা চ্যালেঞ্জিং। আশা করছি দর্শকরা উপভোগ করবে। নাট্য অঙ্গগণেও একটি মাইলফলক হয়ে থাকবে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা