× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুটিংয়ে দুর্ঘটনার শিকার প্রিয়ন্তী উর্বী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ১৩:৪০ পিএম

 শুটিংয়ে দুর্ঘটনার শিকার প্রিয়ন্তী উর্বী

শুটিংয়ে অভিনয়ের দৃশ্য ধারণ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে থাকা অবস্থায় ক্যামেরাসহ চিত্রগ্রাহক (ডিওপি) তার মুখের ওপর পড়ে গেলে নাকসহ মুখে আঘাত পান তিনি। পরে হাসপাতালে এক্স-রে করানোর পর জানা যায়, নাক ভাঙেনি। তবে ব্যথা ও ফোলা থাকায় বর্তমানে ওষুধ সেবন করছেন এই অভিনেত্রী।

সোমবার সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে দুর্ঘটনার অভিজ্ঞতা তুলে ধরেন উর্বী। তিনি জানান, মহাখালীর ক্যানসার ইনস্টিটিউটে একটি দৃশ্যের শুটিং চলছিল। দৃশ্য অনুযায়ী, হাসপাতালের বেডে শুয়ে ছিলেন তিনি। অন্যরা বেডটি টেনে একটি কক্ষে নিয়ে যাচ্ছিলেন। এ সময় ক্লোজ শট নেওয়ার জন্য ডিওপি বেডের ওপর উঠে তার মুখের সামনে ক্যামেরা সেট করছিলেন। হঠাৎ বেডটি ঝাঁকি খেলে ভারসাম্য হারিয়ে ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান চিত্রগ্রাহক।


দুর্ঘটনার ভয়াবহতা বর্ণনা করে উর্বী লেখেন, এক মুহূর্তের জন্য আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, কথা বলতে পারছিলাম না। ব্যথাটা ছিল অসহ্য! এরপর আমরা হাসপাতালে যাই, এক্স-রে করাই। এখন ব্যথার ওষুধ আর অ্যান্টিবায়োটিক খাচ্ছি।

তবে এ ঘটনায় কাউকে দায়ী করতে চান না অভিনেত্রী। তার ভাষ্য, শুটিংয়ে সবাই নিজেদের দায়িত্ব পালন করছিলেন। এটি নিছক দুর্ঘটনা হলেও এর ফলে তাকে শারীরিক যন্ত্রণা সহ্য করতে হয়েছে। নাক না ভাঙলেও বেশ ফুলে গেছে বলে জানান তিনি। বড় বিপদ থেকে রক্ষা পাওয়ায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন উর্বী।

আঘাত পাওয়ার পরও কাজে ফিরেছেন এই অভিনেত্রী। দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। পাশাপাশি শুটিংয়ের সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ২০১৯ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নিয়ে পরিচিতি পান প্রিয়ন্তী উর্বী। ২০২১ সালে ‘ভেজা বেড়াল’ নাটকের মাধ্যমে অভিনয় শুরু করেন তিনি। পরে ‘কোথায় পালাবে বলো রূপবান’, ‘ক্যাফে ডিজায়ার’, ‘অপলাপ’, ‘কালপুরুষ’সহ বিভিন্ন নাটকে অভিনয় করেছেন।

 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা