× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাদনিমা-বাসারের নতুন গল্প

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ১২:২৫ পিএম

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬ ১২:২৫ পিএম

সাদনিমা-বাসারের নতুন গল্প

ছোটপর্দায় নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের মধ্যে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করছেন সাদনিমা বিনতে নোমান। অন্যদিকে সাবলীল অভিনয় ও চরিত্রের ভিন্নতা দিয়ে দর্শকের নজর কেড়েছেন খায়রুল বাসার। দুজনের পর্দার রসায়নও ইতোমধ্যে দর্শকের আগ্রহ তৈরি করেছে। ‘বই পোকা’, ‘তোমার ঠিকানায়’, ‘আপনপর’ ও ‘সরল জটিলতা’-এর মতো নাটকে একসঙ্গে কাজ করেছেন তারা। এবার নতুন নাটক ‘দিন ফুরাবার দিনে’তে আবারও জুটি হয়ে আসছেন এই দুই অভিনয়শিল্পী।

সাদনিমা বিনতে নোমান ২০২৫ সালের ভালোবাসা দিবসে ‘মনেরই রঙে রাঙিয়ে’ নাটকের মাধ্যমে ছোটপর্দায় যাত্রা শুরু করেন। অভিনয়ের পাশাপাশি চাকরিও সামলাচ্ছেন তিনি। অল্প সময়ের মধ্যেই একাধিক নাটকে অভিনয় করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। বিশেষ করে খায়রুল বাসারের সঙ্গে তার একাধিক কাজ দর্শকের মধ্যে আগ্রহ তৈরি করেছে। তাদের অভিনীত ‘তোমার ঠিকানায়’ নাটকটি প্রকাশের পর উল্লেখযোগ্য দর্শকপ্রিয়তা পায়। এ ছাড়া ‘বই পোকা’ নাটকেও তাদের জুটি প্রশংসা কুড়িয়েছে।

অন্যদিকে খায়রুল বাসার টেলিভিশন নাটকের পাশাপাশি চলচ্চিত্র ও ওটিটি মাধ্যমেও কাজ করছেন। ‘এটা আমাদের গল্প’ ধারাবাহিকের সামির চরিত্র এবং ‘বনলতা সেন’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের অভিনয়দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। বিভিন্ন ধরনের চরিত্রে কাজের মধ্য দিয়ে অভিনয়জগতে নিজের অবস্থান আরও শক্ত করছেন এই অভিনেতা।

এবার ‘দিন ফুরাবার দিনে’ নাটকের মাধ্যমে নতুন গল্পে দেখা যাবে সাদনিমা ও খায়রুল বাসারকে। নাটকটির রচনা করেছেন নাসির খান, পরিচালনায় রয়েছেন পথিক সাধন। সম্প্রতি নাটকটির একটি স্থিরচিত্র প্রকাশ করে শিগগিরই প্রচারের ইঙ্গিত দেওয়া হয়েছে। ছবিতে সবুজ প্রকৃতির মধ্যে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায় দুই অভিনয়শিল্পীকে। তবে নাটকটির গল্প, চরিত্র ও প্রচারের নির্দিষ্ট তারিখ সম্পর্কে এখনও বিস্তারিত জানানো হয়নি। নতুন এই কাজেও দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারেন কি না, সেটিই এখন দেখার অপেক্ষা।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা