প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ১২:৪৮ পিএম
মীর রাব্বি ও ফারিন খান
ভৌতিক আবহ, রহস্যময় পরিবেশ আর অজানা আতঙ্কের ইঙ্গিতÑ সব মিলিয়ে দর্শকের কৌতূহল বাড়াচ্ছে ‘ভ্যাম্পায়ার’ শিরোনামের একটি শর্টফিল্মের অফিসিয়াল পোস্টার। নির্মাতা মুস্তফা তারিক হাদী পরিচালিত এই শর্টফিল্মে অভিনয় করেছেন মীর রাব্বি ও ফারিন খান। সম্প্রতি প্রকাশিত পোস্টার ঘিরে এই শর্টফিল্ম নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। নির্মাতার পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই ইউটিউবে মুক্তি পাবে ভৌতিক ঘরানার এই শর্টফিল্ম।
প্রকাশিত পোস্টারটির নকশায় ফুটে উঠেছে রহস্য ও অন্ধকারের আবহ। পোস্টারের এক পাশে দেখা যাচ্ছে মীর রাব্বিকে, অন্য পাশে রয়েছেন ফারিন খান। তাদের দুজনের মুখাবয়বের মাঝখানে লাল রঙে লেখা ‘ভ্যাম্পায়ার’ শিরোনামের পোস্টারটিকে দিয়েছে ভিন্নমাত্রা। কালো ও লাল রঙের প্রাধান্য, পেছনে রক্তিম চাঁদ এবং তার নিচে অন্ধকারাচ্ছন্ন বাড়ির দৃশ্য পুরো পোস্টারে তৈরি করেছে ভৌতিক পরিবেশ। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা এক নারীর অবয়বও যোগ করেছে রহস্যের মাত্রা। সব মিলিয়ে পোস্টারটি শর্টফিল্মটির সম্ভাব্য আবহ সম্পর্কে দর্শকদের মনে নানা প্রশ্ন তৈরি করছে।
ভৌতিক গল্পের প্রতি দর্শকের আগ্রহ দীর্ঘদিনের। বিশেষ করে রহস্য, অজানা ভয় ও অন্ধকারকে কেন্দ্র করে নির্মিত গল্পে দর্শকের কৌতূহল থাকে আলাদা। সেই জায়গা থেকেই ‘ভ্যাম্পায়ার’ শর্টফিল্ম নিয়ে আগ্রহ তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে গল্পের বিষয়বস্তু, চরিত্রগুলোর সম্পর্ক কিংবা কাহিনীর বিস্তারিত বিষয়ে এখনও কোনো তথ্য জানানো হয়নি।
শর্টফিল্মটির পোস্টারে মীর রাব্বি ও ফারিন খানের উপস্থিতি যেমন নজর কেড়েছে, তেমনি নির্মাতা মুস্তফা তারিক হাদীর নামও সামনে এসেছে। পোস্টারের নান্দনিক উপস্থাপনা থেকে দর্শকরা শর্টফিল্মটির গল্প ও নির্মাণশৈলী সম্পর্কে ধারণা পাওয়ার চেষ্টা করছেন। এখন অপেক্ষা পর্দায় গল্পটি দেখার। শিগগিরই ইউটিউবে মুক্তি পাবে ‘ভ্যাম্পায়ার’।