× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আত্মবিশ্বাসী ক্যাটরিনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ১২:৩৭ পিএম

আত্মবিশ্বাসী ক্যাটরিনা

মাতৃত্বের পর একজন নারীর জীবনে আসে নানা পরিবর্তন। শারীরিক গঠন থেকে শুরু করে জীবনযাপনÑ সবকিছুতেই যুক্ত হয় নতুন বাস্তবতা। তবে এসব স্বাভাবিক পরিবর্তন নিয়েও সামাজিক মাধ্যমে কটূক্তির শিকার হতে হয় অনেক নারীকে। বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফও এর ব্যতিক্রম নন। সন্তান জন্মের পর নিজের শারীরিক গঠন নিয়ে বিদ্রূপের মুখে পড়লেও নেতিবাচক মন্তব্যকে আত্মবিশ্বাসে প্রভাব ফেলতে দিতে চান না তিনি। বরং নিজের প্রতি আস্থা রাখা এবং পরিবর্তনকে গ্রহণ করার পরামর্শ দিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি লন্ডনে নিজের প্রসাধনসামগ্রীর ব্র্যান্ড ‘কে বিউটি’-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ডিজিটাল ইনফ্লুয়েন্সারদের সঙ্গে কথা বলেন ক্যাটরিনা। সেখানে সামাজিক মাধ্যমের নেতিবাচক মন্তব্য মোকাবিলা নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন তিনি।

ক্যাটরিনার মতে, অন্যের অর্থহীন আলোচনা যখন আত্মসম্মানকে প্রভাবিত করতে শুরু করে, তখন নিজের সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। জীবনে কখনও অনেকের প্রশংসা পাওয়া যায়, আবার কখনও পাশে কাউকে পাওয়া যায় না। এমন পরিস্থিতিতে নিজেকেই নিজের সবচেয়ে বড় সমর্থক হয়ে উঠতে হবে। একই সঙ্গে জীবনের পরিবর্তনগুলোকে ভালোবাসতে শেখার ওপরও গুরুত্ব দেন তিনি।

গত মাসে আম্বানিদের গণেশ চতুর্থীর অনুষ্ঠানে ক্যাটরিনার উপস্থিতির পর তার শারীরিক গঠন নিয়ে সামাজিক মাধ্যমে কটূক্তি ছড়িয়ে পড়ে। ২০২৫ সালের নভেম্বরে পুত্রসন্তান বিহানের জন্ম দেন অভিনেত্রী।

এ ঘটনায় ক্যাটরিনার পাশে দাঁড়ান সালমান খান, হৃতিক রোশন, সমীরা রেড্ডি ও সৌন্দর্যা রজনীকান্তসহ বিনোদনজগতের কয়েকজন তারকা। তাদের প্রতিক্রিয়ায় সৌন্দর্যের নির্দিষ্ট মানদণ্ড দিয়ে মানুষকে বিচার করার প্রবণতাও সমালোচিত হয়।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা