× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এখনও অপূর্বময় নাট্যাঙ্গন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ১৩:১৫ পিএম

এখনও অপূর্বময় নাট্যাঙ্গন

সময়ের সঙ্গে বদলেছে বাংলাদেশের নাট্যাঙ্গন, বদলেছে গল্প বলার ধরন, এসেছেন নতুন প্রজন্মের অভিনয়শিল্পী। তবু রোমান্টিক ঘরানার নাটকে দর্শকের ভালোবাসা আর প্রত্যাশার জায়গায় এখনো নিজের অবস্থান ধরে রেখেছেন জিয়াউল ফারুক অপূর্ব। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য নাটকে অভিনয় করে তিনি তৈরি করেছেন স্বতন্ত্র এক পরিচয়। তার অভিব্যক্তি, সংলাপ বলার ধরন এবং চরিত্রের আবেগ ফুটিয়ে তোলার দক্ষতা তাকে আলাদা করেছে অন্যদের থেকে। নতুন প্রজন্মের শিল্পীদের নিয়মিত আগমনের পরও অপূর্বর নাটক ঘিরে দর্শকের আগ্রহে ভাটা পড়েনি। বরং তার নতুন কাজের অপেক্ষায় থাকেন অনুরাগীরা।

তার অভিনয়জীবনের অন্যতম আলোচিত কাজ মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘বড় ছেলে’। নাটকটির মাধ্যমে দর্শক আলোচনার কেন্দ্রে চলে এসেছিলেন তিনি। পরবর্তী সময়েও বিভিন্ন গল্প ও চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন এই অভিনেতা।

অপূর্ব বলেন, ‘আমার পরবর্তী প্রজন্মে যারা অভিনয় করতে এসেছে, তাদের মধ্যে অনেকেই ভালো করছে। কাজ দেখলেই বোঝা যায়, তারা খুব শ্রম দিচ্ছে, মনোযোগ দিয়ে কাজ করার চেষ্টা করছে। তবে তাদের ভাগ্যটা একদিকে একটু মন্দ যে আমি, আমরা যে সময়টাতে কাজ শুরু করেছি, সেই সময়টাতে আমরা অনেক কিংবদন্তি শিল্পীকে পেয়েছি নাটকে। এখন তাদের অনেকেই নেই, আবার অনেকেই কাজও করছেন না। সেদিক দিয়ে আমি খুব লাকি।’

নাটকের গল্প নিয়েও নিজের উপলব্ধির কথা জানিয়েছেন এই অভিনেতা। তার মতে, দেশে মৌলিক গল্পের সীমাবদ্ধতা রয়েছে। নতুন গল্প খুঁজে বের করা সহজ নয়। তার পরও নতুন প্রজন্মের শিল্পীরা যে নতুন গল্পের সন্ধান করছেন, সেটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি। অপূর্বর ভাষায়, ‘আমাদের এখানে স্টোরিও আসলে লিমিটেড। নতুন নতুন মৌলিক গল্প পাওয়াও খুব কঠিন। তার পরও তারা নতুন নতুন গল্পের সন্ধানে থাকে, এটাও অনেক বড় বিষয়।’

সিনেমাতে কাজ কারার বিষয়ে অপূর্ব বলেন, ‘সিনেমায় কাজ কারার পরিকল্পনা আছে, কথাবার্তা হচ্ছে। এবার যদি হয়, ভালো কিছুই হবে। এর বেশি কিছু আপাতত বলতে চাচ্ছি না। সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত জানাতে চাই না।’

নিজের জীবনদর্শন তুলে ধরে অপূর্ব বলেন, ‘আমি সব সময়ই একটা কথা বলি বা বলতে চাই, আমি আগেও যেমন মাটিতে ছিলাম, এখনও মাটিতেই আছি। সবার সঙ্গে মিলেমিশে আনন্দ আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে বাকিটা জীবন পার করে দিতে চাই। নিজের সন্তানদের মানুষের মতো মানুষ করতে চাই।’


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা