× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ট্রেলিয়ায় প্রিন্সেস ভাবনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ১৩:০৬ পিএম

অস্ট্রেলিয়ায় প্রিন্সেস ভাবনা

দেশের প্রেক্ষাগৃহে এখনও মুক্তি পায়নি আশনা হাবিব ভাবনা অভিনীত সিনেমা ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’। তবে দেশের দর্শকদের সামনে আসার আগেই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের পরিচিতি তৈরি করছে সিনেমাটি। রাশিয়ার মস্কো ও কাজান উৎসব ঘুরে মেলবোর্নেও প্রদর্শিত হয়েছে নির্মাতা আসিফ ইসলামের এই চলচ্চিত্র। এবার অস্ট্রেলিয়ার আরও দুটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে সিনেমাটি। উৎসব দুটি হলো ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব সিডনি ও ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব পার্থ।

গত বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা আসিফ ইসলাম। সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে বাংলাদেশের যাত্রাপালার ক্রমাবনতির প্রেক্ষাপটে। দর্শকের চাহিদা পূরণ করতে গিয়ে কীভাবে মূল যাত্রাপালার পরিবর্তে ‘প্রিন্সেস রোজী’ নামে এক নৃত্যশিল্পী হয়ে ওঠেন আকর্ষণের কেন্দ্রবিন্দু, তা তুলে ধরা হয়েছে এতে।

সিনেমাটিতে ‘প্রিন্সেস রোজী’ চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। চরিত্রটির প্রয়োজনে তাকে প্রায় ৯ কেজি ওজন বাড়াতে হয়েছিল। এ চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন অভিনেত্রী। সিনেমাটিতে ভাবনা ছাড়া অন্য অভিনয়শিল্পীরা সবাই যাত্রাপালার সঙ্গে যুক্ত।

আগামী ২৯ অক্টোবর শুরু হবে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব সিডনি। চলবে ১ নভেম্বর পর্যন্ত। চার দিনব্যাপী এ আয়োজনে ভারতের পাশাপাশি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সিনেমা প্রদর্শিত হবে। অন্যদিকে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব পার্থ শুরু হবে ১২ নভেম্বর, চলবে ১৫ নভেম্বর পর্যন্ত।

পার্থের উৎসবটিও চার দিনের। এটি সিডনি ও মেলবোর্নের ভারতীয় চলচ্চিত্র উৎসবের আরেকটি আয়োজন। তিনটি উৎসবের নেপথ্যে রয়েছে একই আয়োজক। দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগেই আন্তর্জাতিক উৎসবে সিনেমাটির ধারাবাহিক অংশগ্রহণ নির্মাতা ও অভিনয়শিল্পীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা