× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহরুখ-সালমানদের পেছনে ফেলে জনপ্রিয়তার শীর্ষে অক্ষয় কুমার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩ ১৫:২৫ পিএম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩ ১৫:৫৭ পিএম

শাহরুখ-সালমানদের পেছনে ফেলে জনপ্রিয়তার শীর্ষে অক্ষয় কুমার

অভিনেতা হিসেবে অক্ষয় কুমার কতটা সফল সেটা নতুন করে বলার প্রয়োজন নেই। এবার জনপ্রিয়তার দিক দিয়ে শাহরুখ খান, সালমন খান, কার্তিক আরিয়ানদের ছাড়িয়ে গেলেন তিনি। ২০২২ সালের শীর্ষ ১০ জনপ্রিয় বলিউড অভিনেতা হিসেবে তার নাম সবার প্রথমে এসেছে। সেখানেই ১ নম্বরে রয়েছেন বলিউড খিলাড়ি। এই খবর জানা যায় ভারতীয় গণমাধ্যমের বরাতে।

ঠিক তার পরই ২ নম্বরে শাহরুখ খান ও ৩ নম্বরে আছেন সালমান খান। এরপর আছেন হৃতিক রোশন, রণবীর কাপুর, অজয় দেবগন, রণবীর সিং, বরুণ ধাওয়ান, আমির খান ও কার্তিক আরিয়ান।

কনজিউমার রিসার্চ ও ডেটা অ্যানালিসিসের মাধ্যমে এ তালিকা তৈরি করা হয়েছে বলে দাবি বলিউডভিত্তিক গণমাধ্যমগুলোর।

যদিও ২০২২ সালটা মোটেও ভালো যায়নি অক্ষয়ের। বচ্চন পাণ্ডে, রাম সেতুর মতো একাধিক ফ্লপ দিয়েছেন বলিউড ইন্ডাস্ট্রিকে। তবে ২০২৩ সালেও তার হাতে রয়েছে ওএমজি ২, বড়ে মিয়া ছোটে মিয়ার মতো কিছু বড় প্রজেক্ট।

এদিকে বছরের শুরুতেই এক খবরে জানা যায়, আনন্দ এল রাইয়ের নতুন ছবি ‘গোর্খা’ থেকে সরে দাঁড়িয়েছেন অক্ষয়। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের অন্যতম নায়ক মেজর জেনারেল ইয়ান কারডোজোর জীবনের ওপর নির্ভর করে এ ছবিটি তৈরি হওয়ার কথা ছিল। আর বরাবরই দেশাত্মবোধের ছবিতে অক্ষয়কে পছন্দ করেন দর্শক। তাই তাকেই চেয়েছিলেন নির্মাতা আনন্দ।

তবে অক্ষয়ের ছবিটি ছেড়ে দেওয়ায় অবাক হয়েছেন অনেকেই। জানা গেছে, এই গল্পের সত্যতা নিয়ে প্রশ্ন উঠছে, সন্দেহ দেখা দিচ্ছে। আর ঠিক সেই কারণেই এ ছবি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অক্ষয়। ক্যারিয়ারের এ পর্যায়ে এসে কোনোরকম ঝুঁকি নিতে চান না তিনি।

অক্ষয় কুমারের মুখপাত্রও এ খবরকে সত্য বলেন। তবে অভিনেতার সরে দাঁড়ানোর কারণ সম্পর্কে মুখ খুলতে চাননি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা