× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবারও আসিফের ‘ট্র্যাজেডি পিলখানায়’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ১৪:০৪ পিএম

আবারও আসিফের ‘ট্র্যাজেডি পিলখানায়’

বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের কণ্ঠে দেড় দশকেরও বেশি আগে প্রকাশিত হয়েছিল ‘ট্র্যাজেডি পিলখানায়’। ২০০৯ সালে রাজধানীর পিলখানায় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় শহীদ ৫৭ জন সেনা কর্মকর্তার প্রতি শ্রদ্ধা জানিয়ে গানটি তৈরি করেছিলেন তিনি। তখন তার সঙ্গে কণ্ঠ দিয়েছিল ‘ক্ষুদে গানরাজ’ খ্যাত পড়শী। বহু বছর পর নতুন সংগীতায়োজনে গানটি আবারও প্রকাশিত হতে যাচ্ছে। এবার আসিফ আকবরের সঙ্গে কণ্ঠ মিলিয়েছে ২০২৫ সালের ‘নতুন কুঁড়ি’-এর আধুনিক গানে চ্যাম্পিয়ন রোদসী।

কাকতালীয়ভাবে পড়শীর মতো রোদসীও গানটি গাওয়ার সময় অষ্টম শ্রেণির শিক্ষার্থী। আগামী ৯ অক্টোবর রোদসীর জন্মদিনে আসিফ আকবরের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হবে।

‘ট্র্যাজেডি পিলখানায়’ লিখেছেন রাজীব আহমেদ। সুর ও সংগীতায়োজন করেছেন পল্লব স্যানাল। নতুন করে সংগীতায়োজন করেছেন রাজিব হোসেন। গানটির ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান।

রোদসীকে গানটিতে যুক্ত করার প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ১৭ বছর আগে গানটি করার সময় একটি শিশুকণ্ঠের প্রয়োজন ছিল, তাই পড়শীকে নেওয়া হয়েছিল। সময়ের ব্যবধানে গানটি নতুন করে করার প্রয়োজন অনুভব করায় এবার রোদসীকে বেছে নেওয়া হয়েছে। তার কণ্ঠ শুনে মুগ্ধ হয়েছেন বলেও জানান আসিফ।

রোদসী জানায়, এই গানের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছে। অন্যদিকে পল্লব স্যানাল জানান, রোদসী তার শিক্ষার্থী এবং তার কণ্ঠ অত্যন্ত সম্ভাবনাময়।

রোদসী শিশু একাডেমির জুনিয়র কোর্স শেষ করেছে। সে ছায়ানটেও গান শিখছে। বর্তমানে হলিক্রস গার্লস হাইস্কুলের অষ্টম শ্রেণিতে পড়াশোনা করছে এই নবীন শিল্পী।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা