× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

না ফেরার দেশে বলিউড অভিনেতা নানা পাটেকর

অভ্র বড়ুয়া, প্রবাস প্রতিবেদক (গুজরাট,ভারত)

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ০৮:৪৩ এএম

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬ ১৩:০০ পিএম

নানা পাটেকর। ছবি: আইএমবিডি

নানা পাটেকর। ছবি: আইএমবিডি

না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতের প্রবীণ অভিনেতা বিশ্বনাথ পাটেকর, যিনি ‘নানা পাটেকর’ নামেই পরিচিত। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে মৃত্যু হয়েছে তার। 

গোয়ার ডোনা পাউলার নিজ বাসভবনে বৃহস্পতিবার ভোরে অচেতন অবস্থায় তাকে পাওয়া যায়। পরে হাসপাতালে নেওয়া হলেও শেষরক্ষা হয়নি। 

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভোর ৫টা ২০ মিনিটে নানা পাটেকরকে মৃত ঘোষণা করা হয়।

মণিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান ডা. শেখর সালকারের বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, হাসপাতালে নেওয়ার পর নানাকে প্রায় ৪৫ মিনিট ধরে টানা সিপিআর দেওয়া হয়। তবে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়। এ ঘটনায় মেডিকো-লিগ্যাল কেস (এমএলসি) করা হয়েছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত করা হবে। 


ভারতীয় চলচ্চিত্রের অন্যতম বরেণ্য অভিনেতা হিসেবে দীর্ঘদিন ধরে দর্শকদের মুগ্ধ করেছেন নানা পাটেকর। অভিনয়ের জন্য তিনি তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, চারটি ফিল্মফেয়ার পুরস্কার এবং মহারাষ্ট্রের বিভিন্ন চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। চলচ্চিত্র ও শিল্পকলায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে তাকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী প্রদান করা হয়।

মহারাষ্ট্রের রায়গড় জেলার মুরুদ-জঞ্জিরায় এক মারাঠি পরিবারে জন্ম নানার। ১৯৭৮ সালের ‘গমন’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিনয়জীবন শুরু করেন তিনি। এরপর হিন্দি ও মারাঠি ভাষার বহু চলচ্চিত্রে অভিনয় করে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন।

১৯৮৮ সালে অস্কার মনোনীত সিনেমা ‘সালাম বোম্বে’-তে অভিনয়ের পর তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ হয়। ১৯৮৯ সালের আলোচিত অপরাধভিত্তিক সিনেমা ‘পরিন্দা’-তে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেতার সম্মান পান।

অভিনয়ের পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর সঙ্গেও ছিল নানার ঘনিষ্ঠ সম্পর্ক। ১৯৮৮ সালে তিনি টেরিটোরিয়াল আর্মিতে ক্যাপ্টেন হিসেবে যোগ দেন। ‘প্রহার: দ্য ফাইনাল অ্যাটাক’ সিনেমার প্রস্তুতির সময় তিনি প্রায় তিন বছর সামরিক প্রশিক্ষণ নেন। পরে ১৯৯৯ সালের কারগিল যুদ্ধের সময় মারাঠা লাইট ইনফ্যান্ট্রির সঙ্গে মেজর পদমর্যাদায় দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে টেরিটোরিয়াল আর্মি থেকে অবসর নেন তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা