× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওটিটিতে হ্যাপি‌লি ম্যারেড ও প্রেসার কুকার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ১১:২৮ এএম

ওটিটিতে হ্যাপি‌লি ম্যারেড ও প্রেসার কুকার

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে দেশীয় ওটিটি অঙ্গনে শুরু হতে যাচ্ছে এক তুমুল বিনোদন প্রতিযোগিতা। আগামী ৮ অক্টোবর একই দিনে দুটি আলাদা প্লাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে দেশের অন্যতম আলোচিত দুটি ডিজিটাল প্রজেক্ট।

একদিকে রোমান্টিক কমেডি ও দাম্পত্যের মনস্তাত্ত্বিক টানাপড়েন নিয়ে চরকিতে আসছে ওয়েব ফিল্ম ‘হ্যাপি‌লি ম্যারিড’, অন্যদিকে চার নারীর জীবনের রহস্য, সংগ্রাম ও সামাজিক চাপের গল্প ফুটিয়ে তুলতে হইচইতে মুক্তি পাচ্ছে থ্রিলার প্রজেক্ট ‘প্রেসার কুকার’। প্রিমিয়ারের তারিখ এক হওয়ায় এবং দুটি ভিন্ন ক্যাটাগরির তারকাভিত্তিক প্রজেক্ট হওয়ায় ইতিমধ্যেই বিনোদনপ্রেমী ও সমালোচকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

দাম্পত্যের নতুন রসায়ন নিয়ে চরকিতে ‘হ্যাপি‌লি ম্যারিড’

ভালোবাসার আড়ালে লুকিয়ে থাকা সামাজিক বাস্তবতা ও আধুনিক দাম্পত্য জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে চরকি অরিজিনাল ওয়েব ফিল্ম ‘হ্যাপি‌‌লি ম্যারিড’। ছবিটিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় মুখ আরিফিন শুভ এবং অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি প্রকাশ্যে আসা ছবির অফিসিয়াল পোস্টারে শুভ ও কেয়া পায়েলের সাবলীল ও রোমান্টিক উপস্থিতি দর্শকদের মন কেড়েছে।

ছবির মূল গল্প আবর্তিত হয়েছে দুই ভিন্ন মানসিকতার মানুষকে কেন্দ্র করে, যারা হঠাৎ করেই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের শুরুর দিকের মিষ্টি সম্পর্ক কীভাবে সময়ের সঙ্গে সামাজিক চাপ, পারিবারিক প্রত্যাশা এবং ব্যক্তি স্বাধীনতার দ্বন্দ্বে রূপ নেয়Ñ সেটিই এতে অত্যন্ত নিখুঁত ও হাস্যরসের মোড়কে উপস্থাপন করা হয়েছে। রোমান্সের পাশাপাশি দাম্পত্য জীবনের মানসিক দূরত্বের দিকগুলোও এতে স্পর্শ করা হয়েছে। আগামী ৮ অক্টোবর চরকি সাবস্ক্রাইবররা উপভোগ করতে পারবেন এই হালকা অথচ অর্থবহ কমেডি ড্রামাটি। 

চার নারীর রহস্যের গল্পে হইচইতে ‘প্রেসার কুকার’

একই দিনে ওটিটি প্লাটফর্ম হইচইতে মুক্তি পাচ্ছে বছরের অন্যতম প্রতীক্ষিত নারীকেন্দ্রিক থ্রিলার ‘প্রেসার কুকার’। ছবির প্রধান চার চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। রিলিজ হওয়া পোস্টারে লাল ও সোনালি পোশাকের জমকালো আবহে চার অভিনেত্রীকে দেখা গেলেও তাদের চোখেমুখে ফুটে উঠেছে এক থমথমে ও রহস্যময় আবহ। 

‘প্রেসার কুকার’-এর মূল বিষয়বস্তু হলো চার ভিন্ন পটভূমির নারীর জীবনযুদ্ধ। পিতৃতান্ত্রিক সমাজের চাপ, গোপন অতীত এবং অনাকাঙ্ক্ষিত জীবনের ফাঁদে পড়ে কীভাবে তাঁদের জীবন এক ধরনের ‘প্রেসার কুকার’-এর মতো ফুটন্ত অবস্থায় পৌঁছায়Ñ তা নিয়েই গল্পটি সামনের দিকে এগিয়েছে। চারজনের অন্তরালে জমে থাকা ক্ষোভ যখন বিস্ফোরিত হয়, তখন উন্মোচিত হয় একের পর এক সামাজিক সত্য। অভিনয়শিল্পীদের ভিন্ন রূপ, চমৎকার ব্যাকগ্রাউন্ড স্কোর ও টানটান গল্পের কারণে ‘প্রেসার কুকার’ নিয়ে দর্শকদের কৌতূহল এখন তুঙ্গে। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা