× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অকারণে হিমি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ১১:২২ এএম

অকারণে হিমি

ছোটপর্দায় নিয়মিত কাজ করছেন অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। নতুন নতুন গল্প ও চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। বর্তমানে জুবায়ের ইবনে বকরের রচনা ও পরিচালনায় ‘অকারণ’ শিরোনামের একটি নাটকে অভিনয় করছেন হিমি। এতে তিনি তনু চরিত্রে অভিনয় করছেন। নাটকটিতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন নিলয় আলমগীর।

‘অকারণ’ নাটকটি প্রসঙ্গে হিমি বলেন, ‘নাটকটির গল্প খুব সুন্দর। আমাদের প্রাত্যহিক জীবনের নানা বাঁকের গল্প উঠে এসেছে এই নাটকে। রাজধানীর মতিঝিলের কলোনি, ফার্মগেটসহ আরও কয়েকটি এলাকায় নাটকটির দৃশ্যধারণের কাজ হয়েছে। সে কারণে নাটকটির লোকেশনের দিক দিয়ে ভিন্নতা এসেছে, যা দর্শকের ভালো লাগবে। যথারীতি আমি আমার চরিত্রটিও ফুটিয়ে তোলার চেষ্টা করেছি মন দিয়ে।’

এরই মধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে হিমি অভিনীত মহিন খান পরিচালিত একক নাটক ‘কঞ্জুস প্রবাসী’। এই নাটকেও তার সহশিল্পী নিলয় আলমগীর। পাশাপাশি তানভীর তন্ময়ের পরিচালনায় নাফ এন্টারটেইনমেন্টের ইউটিউবের জন্য নির্মিত ‘প্রথম প্রেমের গল্প’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকেও অভিনয় করছেন হিমি। এতেও তার সহশিল্পী নিলয় আলমগীর। ধারাবাহিকটি নিয়ে প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি গানের সঙ্গেও যুক্ত হিমি। ছোটবেলায় গান শেখার কারণে ২০২৫ সালে সিয়াম আহমেদের সঙ্গে ‘তুমি আমায় ভালোবাসো’ শিরোনামের একটি গান ‘ইত্যাদি’তে গেয়েছেন তিনি। ২০২৬ সালে রাফির সঙ্গে ‘দুজন দুজনার’ শিরোনামের একটি গানেও কণ্ঠ দিয়েছেন হিমি। বড়পর্দায় রেশমী মিত্র পরিচালিত ‘হঠাৎ দেখা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা