× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দশ বছরের সম্পর্কের ইতি টানলেন প্রীতম ও শাহতাজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১৩:১২ পিএম

দশ বছরের সম্পর্কের ইতি টানলেন প্রীতম ও শাহতাজ

দীর্ঘ এক দশকের পথচলার পর ভেঙে গেল জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান ও মডেল-অভিনেত্রী শাহতাজ মনিরা হাশেমের দাম্পত্য সম্পর্ক। ভালোবাসা থেকে বিয়ে, এরপর একসঙ্গে কাটানো কয়েক বছরের সংসার—সবকিছুর পর এবার আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা জুটি। রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পৃথক বিবৃতিতে নিজেদের বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন প্রীতম ও শাহতাজ।

ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে প্রীতম হাসান জানান, পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে দশ বছরের পথচলার পর তাঁরা বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, একে অপরের প্রতি তাঁদের সম্মান ও শুভকামনা সব সময়ই থাকবে।

বিচ্ছেদের কারণ প্রসঙ্গে প্রীতম লেখেন, সময়ের সঙ্গে তাঁরা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়া দুজনের জন্যই ভালো হবে। তিনি জানান, এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি। অনেক ভেবেচিন্তে, নিজেদের মধ্যে আলোচনা করে এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তাঁরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন।

বর্তমানে তাঁরা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন বলেও বিবৃতিতে উল্লেখ করেন প্রীতম। জীবনের নতুন অধ্যায়ে তাঁরা আলাদাভাবে এগিয়ে যেতে চান। এই পরিবর্তনের সময় তাঁদের ব্যক্তিগত পরিসর, গোপনীয়তা ও অনুভূতির প্রতি সম্মান দেখানোর জন্য বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি আন্তরিক অনুরোধ জানিয়েছেন এই সংগীতশিল্পী। একই বার্তা ইংরেজিতে নিজের ফেসবুকেও প্রকাশ করেছেন শাহতাজ।

চার বছর আগে, ২০২২ সালের ২৮ অক্টোবর শাহতাজ মনিরা হাশেমকে বিয়ে করেন প্রীতম হাসান। তবে তাঁদের সম্পর্কের শুরু আরও আগে। প্রায় পাঁচ বছর আগে প্রীতমের জনপ্রিয় গান ‘জাদুকর’-এর মিউজিক ভিডিওতে কাজ করতে গিয়ে তাঁদের পরিচয় ও সম্পর্কের সূচনা হয়। এরপর সেই সম্পর্ক গড়ায় বিয়েতে। দীর্ঘ দশ বছরের একসঙ্গে পথচলার পর এবার আনুষ্ঠানিকভাবে সেই সম্পর্কের ইতি টানার ঘোষণা দিলেন প্রীতম-শাহতাজ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা