× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানুষের প্রেমে ঝামেলা, এবার রোবটে মন দিলেন মাহি!

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ১২:০৪ পিএম

মানুষের প্রেমে ঝামেলা, এবার রোবটে মন দিলেন মাহি!

মানুষের সম্পর্কের টানাপড়েন আর নানা জটিলতায় ক্লান্ত হয়ে শেষ পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি রোবটের দিকেই নজর দিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। জীবনের প্রেমে এত জটিলতা ও ঝামেলা দেখে রসাত্মক ভঙ্গিতে রোবটের প্রতি নিজের বিশেষ আগ্রহের কথা জানিয়েছেন তিনি।


সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি রোবটের ভিডিও পোস্ট করে মাহি লিখেছেন, ‘মানুষের প্রেমে যখন এত ঝামেলা, তখন রোবটের দিকেই একটু মন দেওয়া যাক।’

তার এই ছোট্ট অথচ মজাদার মন্তব্য সামাজিক মাধ্যমে প্রকাশের পরপরই নেটদুনিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে। ভক্তদের মনে তৈরি হয়েছে নানা কৌতূহল ও প্রশ্ন। সম্পর্কের নানা টানাপড়েন টেনে করা এই মন্তব্যটি মাহি নিছকই কৌতুক করে বলেছেন, নাকি এর পেছনে কোনো গভীর সত্য বা ব্যক্তিগত অভিজ্ঞতা কাজ করছেÑ তা তিনি খোলাসা করেননি। এমনকি নির্দিষ্ট কোনো ব্যক্তি কিংবা বিশেষ সম্পর্কের কোনো ইঙ্গিতও পাওয়া যায়নি তার এই পোস্টে।

তবে মাহির এই মজার পোস্টে মন্তব্য করতে ছাড়েননি নেটিজেনরা। ভক্তরা সেখানে নানা হাসির ও বুদ্ধিদীপ্ত প্রতিক্রিয়ায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স। অনেকেই মাহির সুরেই সুর মিলিয়েছেন। এক নেটিজেন মন্তব্য করে লিখেছেন, ‘রোবট ঠিক আছে, অন্তত চিট করবে না।’ অন্য একজন আবার প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘রোবট ঠিক আছে, অন্তত বেইমানি করবে না।’ নেটিজেনদের এমন সব মজার কমেন্টে মাহির ফেসবুক ওয়ালজুড়ে এখন হাসির রেশ।

কাজের বাইরেও সামিরা খান মাহি সামাজিক মাধ্যমে দারুণ সক্রিয়। প্রায় সময়ই নিজের ব্যক্তিজীবনের নানা গল্প, চিন্তাভাবনা ও দৈনন্দিন মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। ২০১৪ সালে একটি রিয়েলিটি শোর মাধ্যমে গ্ল্যামার জগতে মাহির পথচলা শুরু হয়। পরবর্তীতে ‘তরুণ তুর্কী’ ধারাবাহিক নাটকের হাত ধরে অভিনয়ে আনুষ্ঠানিকভাবে ডেবিউ করেন তিনি। এরপর একে একে ‘পারিবারিক গোলযোগ’, ‘নীড় খোঁজে গাঙচিল’, ‘লাইফ ইন এ মেট্রো’, ‘শুভ্রার ওয়্যারড্রব’, ‘আকাশ বাড়িয়ে দাও’, ‘ম্যাচিং ব্রাদার’, ‘এক পা দু’পা’-এর মতো অসংখ্য প্রশংসিত নাটক ও ওয়েব প্রজেক্টে অভিনয় করে ছোটপর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন এই তারকা।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা