× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রিয়েলিটি শোর বিচারকে লিজার হ্যাটট্রিক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ১২:০৩ পিএম

রিয়েলিটি শোর বিচারকে লিজার হ্যাটট্রিক

রিয়েলিটি শোর মঞ্চ থেকেই সংগীতজগতে যাত্রা শুরু সানিয়া সুলতানা লিজার। নিজের প্রতিভা ও কণ্ঠের জাদুতে শ্রোতাদের মন জয় করে নেওয়া এই সংগীতশিল্পী এখন নিজেই বসছেন বিচারকের আসনে। গানের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে শুরু হয়েছিল তার পথচলা। এবার সেই প্রতিযোগিতার মঞ্চেই নতুন প্রজন্মের প্রতিভা খুঁজে বের করার দায়িত্ব পালন করছেন তিনি। পরপর তৃতীয়বারের মতো রিয়েলিটি শোর বিচারকের ভূমিকায় দেখা যাচ্ছে লিজাকে।

এ প্রসঙ্গে লিজা বলেন, ‘এখনও আমাদের মাথার ওপর ছায়া হয়ে আছেন শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডাম, শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাডাম। তাদের কাছে আমরা এখনও শিক্ষার্থী। গানে এখনও আমাদের কত কিছু শেখা বাকি। তারপরও যখন কোনো কোনো অনুষ্ঠানে বিচারক হিসেবে কাজ করার প্রস্তাব আসে, তখন আসলে ভাবি যে, এই দায়িত্বটা আমি আসলেই নিতে পারি কি না, কিংবা আমার এই ধরনের কাজ করার সময় এসেছে কি না। আরও নানা চিন্তা আসে। কিন্তু যারা রিয়েলিটি শোর আয়োজক, তারা যখন অভয় দেন, তখন আসলে শুধু আমার ওপর অর্পিত দায়িত্বটুকু ঠিকঠাকমতো পালন করতে চাই। আমি আমার কর্তব্যটুকু শতভাগ সঠিকভাবে করে যেতে চাই।’

বিচারক হিসেবে নিজের অবস্থান ও দায়িত্ব নিয়ে লিজা আরও বলেন, ‘কোনো শিল্পীর আবেগ দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে সঠিক বিচারটাই আমি করার চেষ্টা করি। আরটিভি ইয়াংস্টার, লিটল স্টারকে ঘিরে আমার অনেক অভিজ্ঞতা রয়েছে। লিটল স্টার সিজন টুর কাজ তো মাত্র শুরু হলো। আমরা অনেক ছোট ছোট মেধাবী বাচ্চা পাচ্ছি, যারা সত্যিই ভীষণ ভালো গায়। তাদের নিয়েই আমাদের আগামী দিনের স্বপ্ন। আরটিভিকে ধন্যবাদ আমার জীবনে নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য।’


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা