× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তানিম নূরের তিন সিনেমা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ১২:০১ পিএম

তানিম নূরের তিন সিনেমা

বাংলাদেশের চলচ্চিত্র ও ওটিটি মাধ্যমে তানিম নূর এক নন্দিত নাম। দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারে বিজ্ঞাপন, ওয়েব সিরিজ এবং সিনেমা নির্মাণে তিনি নিজের ভিন্নধর্মী কাজের স্বাক্ষর রেখেছেন। ‘কাইজার’, ‘কন্ট্রাক্ট’ ও ‘একাত্তর’-এর মতো আলোচিত সিরিজগুলোর পাশাপাশি ‘ফিরে এসো বেহুলা’ (২০১১) এবং ‘ইতি, তোমারই ঢাকা’ (২০১৮) চলচ্চিত্রে তার নির্মাণ নজর কেড়েছিল।

পরবর্তীতে অল-স্টার কাস্ট নিয়ে তৈরি হিট ফিচার ফিল্ম ‘উৎসব’ এবং হ‍ুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের মাধ্যমে সিনেমা অঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেন তিনি।

দীর্ঘ অভিজ্ঞতা ও সফলতার ধারাবাহিকতায় এবার ২০২৭ সালে বড়পর্দায় নতুন চমক নিয়ে আসছেন তানিম নূর। প্রেক্ষাগৃহে মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে তার তিনটি ফিচার ফিল্ম, যেখানে প্রযোজনা ও পরিচালনার দুটি ভূমিকাতেই দেখা মিলবে তার। এই তিন প্রজেক্টের মধ্যে দুটিতে তিনি সরাসরি প্রযোজক হিসেবে থাকছেন এবং একটি সিনেমা পরিচালনা করছেন।

প্রযোজক হিসেবে তিনি প্রেক্ষাগৃহে নিয়ে আসছেন আয়মান আসিফ স্বাধীন ও সুসময় সরকার পরিচালিত যৌথ ভেঞ্চার ‘কানাতুলা প্যারাডক্স’ এবং নুহাশ হ‍ুমায়ূন পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘মুভিং বাংলাদেশ’। অন্যদিকে তানিম নূরের নিজস্ব নির্দেশনায় বড়পর্দায় আসবে ‘মজনু এন্টারপ্রাইজ’। ‘প্রোপাইটর : তানিম নূর’ লেখা ফার্স্ট লুক পোস্টার প্রকাশের পর থেকেই প্রজেক্টটি নিয়ে দর্শক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। প্রযোজনা ও নির্মাণের এই নতুন মেলবন্ধন ২০২৭ সালে ঢালিউডে এক ভিন্ন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা